
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতালকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে উপজেলার বিভিন্ন স্থান থেকে বিএনপির ৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
আটক হলেন যারা: মো. আল আমিন পিতা ছোটন মিয়া। শাহবাজপুর, মো.নান্নু মিয়া, পিতা ইসহাক মিয়া, নোয়াগাঁও। মো.জাকির হোসেন, পিতা আব্দুল জব্বার,শাহবাজপুর। মো. নুরুল আমিন মাষ্টার,পিতা মো. মোস্তফা মিয়া সরাইল সদর গ্রাম সৈয়দ টুলা।
শনিবার রাত হতে রোববার (২৯ অক্টোবর) সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
সরাইল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, হরতালের নামে নাশকতার করতে পার এমন অভিযোগে তাদের আটক করা হয়। সরাইলের গুরুত্বপূর্ণ জায়গায় আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ বিভিন্ন পয়েন্টে দায়িত্ব পালন করছে।
মন্তব্য লিখুন
আরও খবর
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই ডাক্তার” এমপি...
আমরা “দু’র্ভাগা”এসিল্যান্ড নাই”স্কুলে শিক্ষক সংকট”হাসপাতালে নেই...
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
নান্দাইলে ট্রাকে আগুন, বিদ্যুৎহীন শহর
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও তিনজন
তাহসিফ সাউরি হত্যা: তদন্তের আওতায় আরও...
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন ঊর্ধ্বমুখী
যুক্তরাষ্ট্রে আজ মধ্যবর্তী নির্বাচন, ডেমোক্র্যাটদের সমর্থন...
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র প্রদেশে তেল শোধনাগারে আগুন
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু
অন্ধ্র উপকূলে আঘাত হানল ঘূর্ণিঝড় মুরাসু