
সারাদেশে বিএনপির ডাকা হরতাল কর্মসূচির নামে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাভারে বিশাল শোডাউন করেছে থানা আওয়ামী লীগের নেতাকর্মীরা।
রবিবার দুপুরে নবীনগর-চন্দ্রা মহাসড়কে আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকা থেকে পাঁচ শতাধিক মোটরসাইকেল নিয়ে হরতাল বিরোধী কর্মসূচিতে অংশ নেয় নেতাকর্মীরা।
আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলামের নের্তৃত্বে শোডাউনে অংশ নেয় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের হাজারো নেতাকর্মী।
শোডাউনটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের কবিরপুর ও ঢাকা-আরিচা মহাসড়কের নয়ারহাটসহ প্রায় ২০ কিলোমিটার এলাকা প্রদক্ষিণ করে। পরে শোডাউন কর্মসূচিটি আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকায় এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিএনপির হরতালের প্রতিবাদে আমরা আজ রাজপঘে নেমেছি। তাদের এই অবৈধ হরতাল বাংলাদেশের মানুষ মানে না। সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বিএনপি গতকাল কর্মসূচির নামে প্রধান বিচারপতির বাসভবনে হামলা করেছে। হাসপাতালে অগ্নিসংযোগ করে অনেক পুলিশকে আহত করেছে।
এক পুলিশ সদস্যকে তারা পিটিয়ে নির্মম ভাবে হত্যা করেছে। আমরা এই সন্ত্রাসী রাজনৈতিক সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিয়েছি। এদেশের মাটিতে তাদের কোন জায়গা হবে না। আমরা তাদের অবৈধ হরতালের বিরুদ্ধে মাঠে নেমেছি, থাকব।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...