সিদুঁর খেলায় মেতেছে একই পরিবারের দুই পুত্রবধূ

প্রকাশিত: ৫:৪২ অপরাহ্ণ , ২৪ অক্টোবর ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে
বিজয়া দশমী। উৎসবের শেষে বিষাদের সুর। ফের এক বছরের অপেক্ষা। সকাল থেকেই বিভিন্ন বাড়িতে এবং মণ্ডপে মণ্ডপে চলছে সিঁদুর খেলা। মঙ্গল কামনা করে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দিচ্ছেন মহিলারা। তেমনি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের খালপাড় এলাকার পূজামন্ডপে দেখা গিয়েছে একই চিত্র। একই পরিবারের দুই পুত্রবধূ শিপ্রা রাণী রায় ও দিপ্তী বিশ্বাস। একে-অপরের গালে লাগিয়ে দিয়েছে লাল রং। পূর্ণতা পেল উৎসবের।