
ঘূর্ণিঝড় ‘হামুন’র প্রভাবে ভোলায় বৈরী আবহাওয়া বিরাজ করছে। উত্তাল হয়ে উঠেছে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদী। বাড়তে শুরু করেছে বাতাস ও নদীর পানি।
এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাব থেকে রক্ষায় ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের তুলাতুলি এলাকার মেঘনা নদীতে নোঙর করে রাখা হয়েছে জাহাজ।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকাল থেকে ভোলায় আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। তবে সকালের দিকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হলেও দুপুরের দিকে আর বৃষ্টি নেই।
জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির (সিপিপি) উপপরিচালক মো. আব্দুর রশিদ জানান, ভোলায় বর্তমানে ৭ নম্বর বিপদ সংকেত রয়েছে। ঘূর্ণিঝড় হামুনের ক্ষতি থেকে মানুষকে রক্ষায় জেলায় ৭৪৩টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে। গবাদী পশুকে নিরাপদে রাখার জন্য প্রস্তুত রয়েছে ১২টি মুজিব কিল্লা। এছাড়াও ঘূর্ণিঝড় মোকাবিলায় জেলার সাত উপজেলায় ১৩ হাজার ৬৬০ জন সিপিপি সদস্য প্রস্তুত রয়েছেন। এরইমধ্যে তারা মানুষকে আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য মাইকিং করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী