
বাংলায় একটা প্রবাদ আছে-দিল্লি বহু দূর। সাধারণত কোনো কিছু কেউ যদি একেবারে সহজভাবে নেয়, সেক্ষেত্রে এই বাক্যটা ব্যবহার করা হয়। এটা নিশ্চিতভাবেই ইংল্যান্ডের কেউ কখনো শুনেনি। তাদের জানার কিংবা বুঝারও কথা নয়।
তবে আফগানিস্তানের বিপক্ষে জস বাটলারদের হারকে এই লাইন দিয়ে ব্যখা করা যায়! খাতায়-কলমে না হোক, ব্যাটে-বলে আজ রশিদ খানরা ইংলিশদের বুঝিয়ে দিয়েছে দিল্লি বহু দূর!
রোববার (১৫ অক্টোবর) দিল্লির অরুণ জেটলী স্টেডিমায়ে টস হেরে ব্যাটিং করতে নেমে ৪৯ ওভার ৫ বলে ২৮৪ রান তুলে অলআউট হয়েছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৮০ রান করেছেন রহমানুল্লাহ গুরবাজ। ইংল্যান্ডের হয়ে ৪২ রানে ৩ উইকেট শিকার করে সেরা বোলার আদিল রশিদ।
জবাবে খেলতে নেমে ৪০ ওভার ৩ বলে সবকটি উইকেট হারিয়ে ২১৫ রান তুলে ইংল্যান্ড। ৬৯ রানের হারে বড় ধাক্কা খেল ইংলিশরা।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী