
নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহর (আল জিহাদী) এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
শনিবার (১৪ অক্টোবর) এটিইউ’র পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ ছানোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তার হওয়া যুবকের নাম বাঁধন হোসেন (২৮)।
ছানোয়ার হোসেন জানান, গত বৃহস্পতিবার পল্লবী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার বাঁধন নতুন জঙ্গি সংগঠন তাওহীদুল উলূহিয়্যাহর সঙ্গে জড়িত থাকার বিষয়ে শুক্রবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বাঁধনসহ এ সংগঠনের বাকি সদস্যরা আনসার আল ইসলামের সদস্য এবং একই মতাদর্শে বিশ্বাসী বেশ কিছু সদস্যকে নিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘তাওহীদুল উলূহিয়্যাহ (আল—জিহাদী)’ গঠন করে। তারা ফেসবুক ও হোয়াটসঅ্যাপ ব্যবহার করে উগ্রবাদী অডিও, ভিডিও আপলোড ও শেয়ার করে সরকার উৎখাতের চেষ্টা ও দেশব্যাপী নাশকতার পরিকল্পনার জন্য সদস্য সংগ্রহ করে আসছিল।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...