
মৌলভীবাজারের কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজে একাদশ শ্রেণির নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ অক্টোবর) সকাল ১১টা কলেজের হলরুমে এ অনুষ্ঠান হয়। নবীন বরন অনুষ্ঠানকে উপলক্ষে সাজানো হয় গোটা ক্যাম্পাস। কেউ এসে ছিলেন সেজে, কেউ বা সাধারণ পোশাকে। সবাই মেতে ওঠেন হাসি আনন্দ আড্ডা উল্লাসে। শিক্ষার্থীদের এই আনন্দে মেতে ওঠেন শিক্ষকরাও।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ এর মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে প্রধান অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ও কলেজের প্রভাষক শর্মিলা সিনহা।
কলেজের অধ্যক্ষ মো. হেলাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের গভর্ণিং বডির সভাপতি মো. ইমতিয়াজ আহমেদ বুলবুল। নবীন বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কলেজের রসায়ন বিভাগের প্রভাষক শর্মিলা সিনহা।
প্রভাষক বিশ্বেশ্বর দেবনাথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কমলগঞ্জ পৌর মেয়র মো. জুয়েল আহমেদ,সমাজ সেবক নুরুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তব্য রাখেন, সেলিম আহমেদ চৌধুরী, রাবেয়া খাতুন, তাপস রানী পাল, সুভাস সিংহ, একাদশ শ্রেণীর ছাত্রীদের উদ্যোগে উপদেশমুলক বক্তব্য রাখেন দ্বাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী রায়না আক্তার, মাইশা আক্তার।
অনুষ্টানে বিশেষ অতিথির বক্তব্যে পৌর মেয়র মো.জুয়েল আহমেদ বলেন, সুশিক্ষাই হচ্ছে জাতির মেরুদন্ড। কারণ সুশিক্ষা ছাড়া কেউ এগিয়ে যেতে পারেনা। কাজেই সকল শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হয়ে সুশিক্ষা অর্জন করে সমাজ ও দেশের জন্যে কাজ করতে হবে।
এছাড়াও কমলগঞ্জ উপজেলার সকল কলেজে নবীন বরণ অনুষ্টিত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...