
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচন আগামী ৫ নভেম্বর। নির্বাচনকে সামনে রেখে আওয়ামীলীগের মনোনয়ন প্রতিযোগীতায় দৌড় দিয়েছিলেন সরাইল-আশুগঞ্জ আসনের ১৬ জন নেতা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আর বেশি সময় না থাকলেও এক মাসের এমপি হতেও পিছ পা হননি স্থানীয় এই হেভিওয়েট প্রার্থীরা।
তবে সেই দৌড়ে হেভিওয়েটদের হারিয়ে আওয়ামীলীগের নৌকা প্রতীক ছিনিয়ে এনেছে শিক্ষক নেতা শাহজাহান আলম সাজু।
জানা যায়, জাতীয় সংসদের ২৪৪ ব্রাহ্মণবাড়িয়া-২ এবং ২৭৬ লক্ষ্মীপুর-৩ নির্বাচনী এলাকায় শূন্য আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করতে রোববার সন্ধ্যায় আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের অনুষ্ঠিত হয়। আর সেই সভার সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে মো. শাহজাহান আলমকে মনোনয়ন দেওয়ার বিষয়টি আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের
অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু আশুগঞ্জ উপজেলার বৈকণ্ঠপুর (বড়তল্লা) গ্রামের সামসুল হকের ছেলেন। তিনি ঢাকা মহানগর মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর ছাত্রলীগের সদস্য, ঢাকা গভঃ কমার্শিয়াল ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের আহবায়ক ছিলেন। এছাড়াও তিনি বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক ও প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ছাত্রলীগ জাতীয় কার্যকরী সংসদে দুইবার সদস্য, সিনিয়র যুগ্ম-সম্পাদক ও সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। সৃষ্টিশীল গঠনমূলক ছাত্র রাজনীতিতে অনন্য অবদান রাখায় তিনি ‘পালক’ এ্যাওয়ার্ড লাভ করেন।
বর্তমানে শিক্ষক নেতা অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু দেশের শিক্ষার মানন্নোয়নে এবং শিক্ষকদের অধিকার আদায়ের সংগ্রামে গুরুত্ব¡পূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। তিনি স্বাধীনতা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, (বাংলাদেশ বেসরকারি কারিগরি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি), ওয়ার্ল্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়নের প্রথম সেক্রেটারি, শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির অন্যতম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...