
নরসিংদীর পলাশে ২০০ ইয়াবা ট্যাবলেটসহ সাগর মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার গোড়াশাল পৌর এলাকার পলাশ বাসট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেহতল্লাশি করে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত সাগর মিয়া ঘোড়াশাল পৌর এলাকার সেন্টু মিয়ার ছেলে।
শনিবার দুপুরে তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকতিয়ার উদ্দিন।
তিনি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পলাশ থানার উপ-পরিদর্শক (এসআই) নাইমূল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি চৌকস টিম পলাশ বাসট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে সাগর মিয়াকে ২০০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে। এঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মামলা হয়েছে।এছাড়াও সাগর মিয়ার বিরুদ্ধে পূর্বেই একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানান ওসি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...