‌’জাওয়ানের’ আয় কত ?

প্রকাশিত: ১২:০৩ পূর্বাহ্ণ , ৬ অক্টোবর ২০২৩, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

মাত্র ৪ দিন পরেই শাহরুখের ‘জওয়ান’ সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তির ১ মাস পূর্ণ হবে। কিন্তু এখনো বক্স অফিস দাপিয়ে বেড়াচ্ছে কিং খান অভিনীত ও অ্যাটলি পরিচালিত এ সিনেমা।

ভারতের বাজারে এরই মধ্যে ৬০০ কোটির রুপি ব্যবসার ঘর অতিক্রম করেছেন ‘জওয়ান’। আর বিশ্বে সিনেমাটি ১১০০ কোটির ঘরে অবস্থান করছে। সিনেমাটি চতুর্থ সপ্তাহে পৌঁছেও বিপুল ব্যবসা অব্যাহত রয়েছে।

৭ সেপ্টেম্বর বিশ্বজুড়ে মুক্তি পেয়েছে শাহরুখ খান, নয়নতারা, বিজয় সেতুপতি অভিনীত অ্যাকশন ড্রামা ঘরানার সিনেমা ‘জওয়ান’। প্রথম শো থেকেই অত্যন্ত ভালো সাড়া পেয়েছে এ সিনেমা।

হিন্দি সিনেমার আলোকে এ সিনেমা সবচেয়ে বেশি আয় করেছে। প্রথম দিনে বিশ্বজুড়ে ১২৯.০৬ কোটি রুপি আয় শুরু হয় ‘জওয়ান’ সিনেমার যাত্রা। তারপর থেকে সেই ঝড় যেন আর থামছে না।