
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পলাশে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে তারুণ্যের সমাবেশ ও বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে নৌকার অভিযাত্রা শুরু করেছে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে নৌকার যে অভিযাত্রা, তাতে তারুণ্য অগ্রণী ভূমিকা পালন করবে জানিয়ে এই সমাবেশকে বেশ গুরুত্ব দিয়েছেন তারা ।
এ উপলক্ষে শনিবার সন্ধ্যা রাতে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌরসভার মেয়রের উদ্যোগে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে কয়েক হাজার মোটরসাইকেল ও নেতাকর্মী নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে পলাশ উপজেলা যুবলীগের নেতাকর্মীরা।
পলাশ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ঘোড়াশাল পৌর মেয়র আল-মুজাহিদ হোসেন তুষারের নেতৃত্বে শোভাযাত্রা-টি উপজেলার বিভিন্ন প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে পৌর এলাকার গড়পাড়া এলাকার বালুর মাঠে এসে শেষ হয়। পরে সেখানে এক তারুণ্যের সমাবেশ অনুষ্ঠিত হয়।

কয়েক ঘন্টাব্যাপী ওই তারুণ্যের সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন স্থানীয় সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলিপ।
এসময় প্রধান অতিথির বক্তব্যে নেতাকর্মীদের উদ্দেশ্যে ডা.আনোয়ারুল আশরাফ খান দিলিপ বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে সরকারের যুগান্তকারী এসব উন্নয়ন-অর্জন তুলে ধরে নানা কর্মসূচি নিয়ে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে । তুলে ধরতে হবে, গত দেড় দশকে আওয়ামী লীগ সরকারের নানা উন্নয়ন।বিএনপি-জামায়াতের শাসনামলে হওয়া জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, দুর্নীতি, হত্যা, নির্যাতনের চিত্র জনগণের সামনে তুলে ধরা। আর আওয়ামীলীগ সরকারের সময়ে কী উন্নয়ন হয়েছে, সেগুলো তুলে ধরা।
তিনি আরও বলেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে, সরকারকে হটানোর যে চক্রান্ত; জঙ্গিবাদী-সাম্প্রদায়িক তৎপরতা চলছে- এর বিরুদ্ধে তারুণ্যদের স্বোচ্চার থাকতে হবে। সরকারের ধারাবাহিক উন্নয়নকে ধরে রাখতে হলে আবারও শেখ হাসিনা সরকারকে ক্ষমতায় বসানোর অঙ্গীকারও করা হয় এই তারুণ্যের সমাবেশে। এছাড়া তারুণ্যের সমাবেশে সরকারের বিভিন্ন উন্নয়ন চিত্র তুলে ধরে এক ভিডিও প্রামাণ্য চিত্র দেখিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রাত ১০ টার দিকে তারুণ্যের সমাবেশ সমাপ্ত হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...