
‘সর্বজনীন মানবাধিকার ঘোষণায় প্রবীণদের জন্য প্রদত্ত প্রতিশ্রুতি পূরণে প্রজন্মের ভূমিকা’ স্লোগানকে সামনে রেখে মৌলভীবাজারে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস।
রোববার (১ অক্টোবর) জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ৩৩তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গন থেকে এক বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়।
র্যালীতে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.হাবিবুর রহমান,জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা চন্দন কুমার পাল,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ প্রমূখ।
সভায় বক্তারা বলেন,`প্রবীণরা আমাদের বোঝা নয়।আজকের যুবক আগামী দিনের প্রবীণ তাই প্রবীণদের অবহেলা নয়। প্রবীণদের কাছ থেকেই আগামীর সকল বিষয়ে জানাতে হবে। তাদের বিভিন্ন বিষয়ের অভিজ্ঞতাকে আমাদের কাজে লাগাতে হবে।এ সময় বক্তারা প্রবীণদের বয়স্ক ভাতাসহ সকল সুযোগ-সুবিধা বৃদ্ধি করার জন্য সরকারের কাছে দাবি জানান।’
মৌলভীবাজার জেলা প্রশাসক ড.উর্মি বিনতে সালাম বলেন,`প্রবীণ নাগরিকদের প্রতি সংবেদন ও শ্রদ্ধাশীল হতে হবে।যাদের শ্রম,মেধা,অভিজ্ঞতা দেশ গড়ার ক্ষেত্রে অবদান রেখেছে,তাদের প্রতি দায়িত্ব পালন আজ সবার নৈতিক দায়িত্ব।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...