
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় তৌহিদুল ইসলাম (৪০) নামে এক পল্লিচিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে সেতুতে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তৌহিদুল উপজেলার ডম্বরপুর গ্রামের মকবুল হোসেনের বড় ছেলে।
স্থানী সূত্রে জানা গেছে, নিহত পল্লিচিকিৎসক তৌহিদুল ইসলাম রাত করেই বাড়িতে যেতেন। বৃহস্পতিবার রাত ১২টার সময় গ্রামের একটি চায়ের দোকানে চা পানের পর চলে যান। তবে রাতে আর বাসায় ফেরেননি। সকালে ঘরে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করেন। ডম্বলপুর-মাধবপুর সড়কে সেতুতে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। কিছুটা দূরে মোটরসাইকেল, মাথার টুপি ও পায়ের জুতা পড়ে থাকতে দেখা যায়।
আলমডাঙ্গা থানার পরিদর্শক (তদন্ত) একরামুল হোসাইন বলেন, সেতুতে ঝুলন্ত অবস্থায় পল্লিচিকিৎসকের মরদেহ পাওয়া গেছে। সেতুর কিছুটা দূরেই তার ব্যবহৃত মোটরসাইকেল ও মাথার টুপি পড়ে আছে। সেখানে ধস্তাধস্তির চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায় পরিনত গীরেন...
কালিয়াকৈরে হিন্দু – মুসলিমের মিলন মেলায়...
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
শেরপুরে পাঁচ দিনব্যাপী বই মেলা উদ্বোধন
লালপুরে প্রস্তুতিমূলক সভা
লালপুরে প্রস্তুতিমূলক সভা
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের অভিযান
নাবলুসে ইউসুফ আ.-এর মাজারে ইসরাইলি সেনাদের...
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
প্রধানমন্ত্রীর পদ চান নেতানিয়াহু
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন কবির
রোহিঙ্গা প্রত্যাবাসনে কমনওয়েলথের সমর্থন চেয়েছেন হুমায়ুন...