
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব হার্ট দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশন এর উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন,সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা.হরিপদ রায়, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো.সাজ্জাদ হোসেন চৌধুরী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব,বালাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক অবিনাশ আচার্য, চন্দ্রনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহর তরফদার,শ্রীমঙ্গল উপজেলা পোস্ট-মাস্টার আব্দুল মতিন প্রমুখ।
বক্তরা বলেন, আজকাল মানুষ অল্প বয়সেই নানা ধরনের রোগ ও সমস্যার শিকার হচ্ছে। হার্ট সংক্রান্ত সমস্যা আজকাল খুব সাধারণ হয়ে উঠেছে। আজকাল তরুণরাও হার্ট অ্যাটাকের শিকার হচ্ছেন। মূলত বয়স, উচ্চ রক্তচাপের সমস্যা, উচ্চ কোলেস্টোরলের মাত্রা, অতিরিক্ত মেদ, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, মদ্যপান, মানসিক চাপ হার্ট অ্যাটাকের জন্য দায়ী।সারা বিশ্বে হৃদরোগে মৃত্যু ও পঙ্গুত্বের হার প্রতি বছর বেড়ে চলেছে।এজন্য আমাদের সকলকে আরও সচেতন হতে হবে বলে জানান বক্তারা।
উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে মিলে বিশ্ব হার্ট ফেডারেশন ১৯৯৯ সালে প্রতি বছর ২৯ সেপ্টেম্বর ‘বিশ্ব হার্ট দিবস’ পালনের ঘোষণা দেয়। সে ধারাবাহিকতায় হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির জন্য ২০০০ সাল থেকে দিনটি পালিত হচ্ছে। চিকিৎসা শাস্ত্রের পরিভাষায় হৃদরোগকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...