
ঢাকা সাভারে ডিবি পুলিশের পরিচয়ে শিক্ষককে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার ভুক্তভোগীর ভাই মাহবুবুর রহমান ছিনতাইয়ের বিষয়টি নিশ্চিত করেন।
ভুক্তভোগীর চোখ বেঁধে মারধরের পর ছিনাতাইকারীরা তাকে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়।
এর আগে মঙ্গলবার দুপুরে সাভারের রাজাশন আইচা নোয়াদ্দা এলাকায় একটি শাখা সড়কে ছিনতাইয়ের শিকার হন মাদ্রাসা শিক্ষক হাবিবুর রহমান। তিনি আইচা নোয়াদ্দা এলাকারই বাসিন্দা।
ভুক্তভোগীর ভাই মাহবুবুর রহমান জানান, গতকাল আমাদের একটি জমি রেজিস্ট্রি করার কথা ছিলো। এজন্য আমার বড় ভাই দুপুরে নবীনগর সোনালী ব্যাংক শাখা থেকে ৯ লাখ টাকা তুলে বাসযোগে বাসার উদ্দেশ্যে রওনা হন। পরে সাভার স্ট্যান্ডে নেমো একটি অটোরিকশায় আইচা নোয়াদ্দা বাসার দিকে যেতে থাকেন। অটোরিকশাটিতে আমার ভাই ছাড়াও আরো দুইজন যাত্রী ছিলেন।
এরপর দুপুর আড়াইটার দিকে শাখা সড়কে পিছন থেকে একটি সাদা রঙ্গের প্রাইভেটকার এসে অটোরিকশাটির পথরোধ করে। এসময় প্রাইভেটকার থেকে দুজন ব্যক্তি বের হয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে আমার ভাইকে অটোরিকশা থেকে নামতে বলেন। আতঙ্কে আমার ভাই নামতেই তাকে ধরে জোরপূর্বক প্রাইভেটকারের ভিতর উঠিয়ে নেয় তারা।
এরপর ভাইয়ার চোখ বেধে তার কাছে থাকা ৯ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে প্রাইভেটকারে থাকা চার দুর্বৃত্ত আমার ভাইকে মারধর করে। এদের মধ্যে একজন আমার ভাইকে প্রাণে মেরে ফেলতে চায় এবং আরেকজন হাত-পা ভেঙে ফেলতে বলে। পরে ভাইয়াকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বলিয়াপুর এলাকায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।
তিনি আরও বলেন, পরে স্থানীয়দের সহযোগিতায় আমার ভাইকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। বর্তমানে তিনি সুস্থ থাকলেও আমরা পরিবারের সবাই উদ্বিগ্ন। গতকাল রাতে সাভার মডেল থানায় মামলা করেছি আমরা। পুলিশ আমাদের আশ্বস্ত করেছে যে তারা দুর্বৃত্তদের আটক করতে অভিযান চালাচ্ছে।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, আমরা ছিনতাইয়ের ঘটনায় অভিযোগ পেয়েছি। এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। আমার সবকিছু পর্যালোচনা ও পর্যবেক্ষণ করছি। অপরাধীদের গ্রেফতারে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...