
নওগাঁ জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল খেলায় ২-২ গোলে সমতা হয়েছে। সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে ৫টায় জেলা প্রেসক্লাব এর আয়োজনে জেলা স্টেডিয়াম মাঠে এ খেলা হয়। ৪০ মিনিটের প্রীতি ফুটবল ম্যাচ খেলায় শুরু থেকেই ছিল টান টান উত্তেজনা।
খেলার উদ্বোধন করেন হক এবং নওগাঁ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি, এফবিসিসিআই এর পরিচালক, ক্রীড়া সংগঠক ইকবাল শাহরিয়ার রাসেল। খেলায় ২-২ গোলে ড্র হয়। এই প্রথম জেলা প্রেসক্লাব ও জেলা সাংবাদিক ইউনিয়ন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
পরে রাত ১০ টায় জেলা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে উভয় দলের হাতে ট্রফি তুলে দেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এসময় মন্ত্রী বলেন, সু-নাগরিক হতে হলে পেশাগত কাজের পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই। খেলাধুলা মানুষের মনকে সচেতন করে তুলে। খেলাধুলা সমাজের অপরাধ মূলক কর্মকান্ড থেকে সমাজকে দূরে রাখে। তাই সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই।
তিনি আরও বলেন, সংবাদ পরিবেশনের সময় সতর্ক থাকতে হবে, যাতে ভুল তথ্যের মাধ্যমে কেউ ক্ষতিগ্রস্ত না হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে যে অভাবনীয় উন্নয়ন সাধিত হয়েছে তা অক্ষুন্ন রাখতে মিথ্যা গুজব সম্পর্কে নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরে দেশবাসীকে জানাতে হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন জলিল জন, জেলা প্রশাসক মোঃ গোলাম মওলা, পুলিশ সুপার মোহাম্মদ রাশিদুল হক প্রমূখ। শেষে এক নৈশভোজের আয়োজন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...