
আগামী ৯ সেপ্টেম্বর বহুল কাঙ্ক্ষিত আখাউড়া-আগরতলা রেলপথটি উদ্বোধন হবে । সেই প্রস্তুতির অংশ হিসেবে শনিবার (২ সেপ্টেম্বর) দুপুরে প্রকল্পের কাজ পরিদর্শন করে রেলওয়ের একটি প্রতিনিধি দল। এসেছেন রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. ইয়াছিন।
উদ্বোধনের দিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভার্চুয়ালি আখাউড়া-আগরতলা রেলপথটি উদ্বোধন করার কথা রয়েছে।
শনিবার দুপুরে প্রতিনিধি দলের সদস্যরা আখাউড়া-আগরতলা রেলপথের প্রারম্ভিক স্টেশন আখাউড়ার গঙ্গাসাগর রেলওয়ে স্টেশন থেকে ট্র্যাক কারে করে ভারত সীমান্তবর্তী শিবনগর পর্যন্ত ঘুরে দেখেন। এসময় অন্যান্যদের মধ্যে ছিলেন প্রতিনিধি দলে রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অবকাঠামো) শহীদুল ইসলাম, পূর্বাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক জাহাঙ্গীর হোসেন, আখাউড়া-লাকসাম ডুয়েলগেজ ডাবললাইন প্রকল্পের পরিচালক মো. সুবক্তগীনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন।
পরিদর্শন শেষে আখাউড়া-আগরতলা রেলপথ প্রকল্পের পরিচালক আবু জাফর মিয়া বলেন, বর্তমানে রেললাইনের চূড়ান্ত কাজ চলছে। প্রাথমিকভাবে, রুটে কন্টেইনার ট্রেন চলাচল করবে, পরে যাত্রীবাহী ট্রেন চালু করার পরিকল্পনা রয়েছে। “গত সপ্তাহে, উভয় দেশের একটি উচ্চ-পর্যায়ের প্রতিনিধি দল প্রকল্প এলাকা পরিদর্শন করেছে। এছাড়াও, আমরা পণ্য পরিবহনের জন্য ভারতীয় ব্যবসায়ীদের রেললাইন ব্যবহার করার সুবিধার্থে চট্টগ্রাম বন্দর, কাস্টমস এবং বর্ডার গার্ড বাংলাদেশের সাথে বৈঠক করা হয়েছে।
১২ দশমিক ২৪ কিলোমিটার দৈর্ঘ্যের আখাউড়া-আগরতলা ডুয়েলগেজ রেলপথের বাংলাদেশ অংশে ৬ দশমিক ৭৮ কিলোমিটার। পুরো অংশেই বসানো হয়েছে রেললাইন। তবে কাস্টমস ও ইমিগ্রেশন ভবন এবং স্টেশনের প্ল্যাটফর্মের কাজ এখনও পুরোপুরি শেষ হয়নি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...