তারেক রহমানের বক্তব্য অপসারণ শুরু

প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ , ২৯ আগস্ট ২০২৩, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 3 years আগে

হাইকোর্টের আদেশে অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিটিআরসির আইনজীবী খোন্দকার রেজা ই রাকিব বিষয়টি আদালতকে জানিয়েছেন।

ব্যারিস্টার খোন্দকার রেজা ই রাকিব বলেন, হাইকোর্ট গতকাল তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে রিমুভ করার নির্দেশ দিয়েছেন। আমরা গতকালই ল’ইয়ার সার্টিফিকেট পেয়েছি। বিটিআরসির একটি টিম তারেক রহমানের বক্তব্য অনলাইন থেকে অপসারণের কাজ শুরু করেছে।

আশা করছি কয়েকদিনের মধ্যে তারেকের সব বক্তব্য অনলাইন থেকে অপসারণ সম্ভব হবে। আমরা হাইকোর্টের আদেশের সার্টিফায়েড কপির জন্য অপেক্ষা করছি।