সাবেক আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই ভাই আটক

প্রকাশিত: 9:32 am , 29 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 19 hours আগে
সংগৃহীত ছবি।

পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা এবং তার দুই ভাইকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাদের আটক করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

দীর্ঘদিন ধরে ক্ষমতার অপব্যবহার ও নানা অনিয়মের অভিযোগ রয়েছে সাবেক এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন দুর্নীতিবাজ ও বিতর্কিত কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তারই ধারাবাহিকতায় এই আটকের ঘটনা ঘটেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গোয়েন্দা সূত্রে জানা যায়, আটকের পর তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট কিছু অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অনুসন্ধান ও তদন্ত শেষে তাদের বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

এই ঘটনার মধ্য দিয়ে বিগত সরকারের আমলে ক্ষমতার অপব্যবহারকারী প্রভাবশালী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া আরও জোরদার হলো।

মন্তব্য লিখুন

আরও খবর