
সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ): নওগাঁর সাপাহারে জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পর্যায়ের নারী নেত্রীদের মাঝে মোবাইল ফোন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকের কার্যালয়ে সাপাহার উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের উদ্যোগে শিরন্টি ইউনিয়ন নারী পরিষদের পাঁচজন নেত্রীর মাঝে একটি করে মোবাইল ফোন বিতরণ করা হয়।
এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার জাহান চৌধুরী (লাবু)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আকতার হোসেন ও আবু হাসনাত রেজা, উপজেলা জাতীয় আদিবাসী নারী পরিষদের সভাপতি সুমিত্রা রাজপুর এবং সহ-সভাপতি রুমি পাহান।
অনুষ্ঠানে উপজেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি স্বপন কুজুর জানান, জাতীয় আদিবাসী পরিষদের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং ইউনিয়ন পর্যায়ের নারী নেত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
পর্যায়ক্রমে উপজেলার ছয়টি ইউনিয়ন কমিটির নারী নেত্রীদের মাঝে মোবাইল ফোন বিতরণ করা হবে। এরই অংশ হিসেবে শিরন্টি ইউনিয়নের পাঁচজন নারী নেত্রীর মাঝে মোবাইল ফোন বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হলো।
মন্তব্য লিখুন
আরও খবর
নড়াইলে সাবেক মেয়র ও জেলা আ’লীগের সাবেক সাধারণ...
নড়াইলে সাবেক মেয়র ও জেলা আ’লীগের...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে “এমপি ফখরুল ইসলামের”...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে “এমপি...
মানিকগঞ্জে বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন...
মানিকগঞ্জে বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত...
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং...
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি...
অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন –...
অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন...
পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন
পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি,...