লালপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: 3:19 pm , 29 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 14 hours আগে
ছবি- সালাহ্ উদ্দিন।

লালপুরে শহীদ বুদ্ধিজীবী ও মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
​
​রবিবার (২৯ নভেম্বর) লালপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় ​বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবির হোসেন, উপজেলা কৃষি অফিসার প্রীতম কুমার হোড়,উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোঃ মুনজুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ আব্দুল্লাহ,লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার মোছাঃ নার্গিস সুলতানা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, উপজেলা সমবায় অফিসার ইবনে জামান মোঃ ফয়জুল কবীর,লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ হারুনার রশিদ (পাপ্পু) এবং গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম মোলাম প্রমুখ।

​আলোচনায় শহিদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ভাবগাম্ভীর্য, মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

মন্তব্য লিখুন

আরও খবর