
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল পৌরসভার ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের দুটি গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক এখন চরম বেহাল দশায় পরিণত হয়েছে। সড়কের গাঁ ঘেঁষে প্রায় এক বছর ধরে ড্রেন নির্মাণের নামে গর্ত খুঁড়ে রাখায় সাধারণ মানুষের যাতায়াতে অচলাবস্থা তৈরি হয়েছে এবং প্রতিদিনই ঘটছে দুর্ঘটনা।
সরেজমিনে গিয়ে দেখা গেল, বেহাল হয়ে পড়া সড়ক দুটির একটি হলো ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া ইদগাহ থেকে পূর্ব দিকের শিকড়ি-পুটখালী রোড সংলগ্ন চারাবটতলা পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক। অপরটি হলো ৯ নম্বর ওয়ার্ডের বড় আঁচড়া গ্রামের এমপি মোড় থেকে দক্ষিণে গাতিপাড়া গ্রাম পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়ক। সড়ক দুটি বর্তমানে খানাখন্দে ভরা।
এলাকাবাসী জানান, পৌরসভাসহ আশপাশের কয়েকটি ইউনিয়নের শত শত গ্রামবাসী প্রতিদিন এই সড়ক দিয়ে চলাচল করেন। কিন্তু সড়ক পুনর্নির্মাণে পৌর কর্তৃপক্ষের অপারগতা এবং দীর্ঘদিন ধরে রাস্তার পাশ দিয়ে গর্ত খুঁড়ে রাখায় ভ্যান, রিকশা ও অন্যান্য যানবাহন চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে। প্রায়ই ছোট-বড় ইঞ্জিনচালিত যানবাহন দুর্ঘটনার শিকার হচ্ছে। পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশের মাধ্যমে বিষয়টি কর্তৃপক্ষের নজরে আনার চেষ্টা করা হলেও এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।
ইদগাহ এলাকার বাসিন্দা ও সাংবাদিক মোস্তাফিজুর রহমান রুবেল বলেন, প্রায় এক বছর ধরে ড্রেনেজ নির্মাণের অজুহাতে সড়কের গাঁ ঘেঁষে গর্ত খুঁড়ে রেখেছে বেনাপোল পৌর কর্তৃপক্ষ। এতে প্রতিদিনই এই পথে দুর্ঘটনা ঘটছে এবং গর্তের কারণে কৃষকরা তাঁদের কৃষি জমির ফসল ঘরে তুলতে পারছেন না।
দ্রুত সড়ক দুটি পুনর্নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থা সম্পন্ন করে এলাকাবাসীকে এই দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
এদিকে ওই এলাকায় বসবাসকারী আব্দুল হাই মেম্বর, আলী কদর, আব্দুল মালেক, আব্দুল জব্বার, সফি ডাক্তার ও ব্যবসায়ী মহিউদ্দিনসহ এলাকার অনেকেই একই অভিযোগ তুলে বলেন, সড়কের পাশে গর্ত খুঁড়ে ফেলে রাখায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
দ্রুত সড়ক দুটি পুনর্নির্মাণ এবং ড্রেনেজ ব্যবস্থা সম্পন্ন করে এলাকাবাসীকে এই দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দেওয়ার জোর দাবি জানিয়েছেন তাঁরা।
সড়ক দুটি নির্মাণ সম্পর্কে বেনাপোল পৌর প্রশাসকের দায়িত্বে থাকা শার্শা উপজেলার নির্বাহী অফিসার(ইউএনও) ফজলে ওয়াহিদ মুঠো ফোনে বলেন, ড্রেনেজ নির্মানকারী প্রতিষ্ঠানকে দ্রুত কাজটি করার জন্য অবহিত করা হয়েছে। আগামীকাল ঐ এলাকা প্রদর্শন করবেন বলে জানিয়েছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ...
শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত জাতীয়...
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তেহরানের নতুন বার্তা
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তেহরানের...
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ
রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা...
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল