
মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ খালগুলো অপরিকল্পিত নিচু ব্রিজ, ছোট কালভার্ট এবং খাল ভরাট করে রাস্তা নির্মাণের কারণে চরম অস্তিত্ব সংকটে পড়েছে। দীর্ঘদিন ধরে চলমান এই দখল ও অপরিকল্পিত অবকাঠামো নির্মাণের ফলে খালের স্বাভাবিক পানিপ্রবাহ বন্ধ হয়ে পুরো এলাকায় স্থায়ী জলাবদ্ধতা ও কৃষি বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।
সরেজমিনে খাল ধ্বংসের মূল কারণ ও বর্তমান চিত্র।অপ্রতুল ও ছোট কালভার্ট নির্মাণ। প্রশস্ত খালের ওপর প্রয়োজনীয় উচ্চতা ও প্রশস্ততার ব্রিজ নির্মাণ না করে অত্যন্ত ছোট আকারের (যেমন ১ মিটার বাই ১ মিটার) কালভার্ট বসানো হয়েছে। পাশাপাশি সরাইল- অরুয়াইল সড়কের পাশে প্রভাবশালীরা মনগড়া ভাবে ছোট কালভার্ট তৈরি করে খালের বিশাল অংশ দখল করে নিয়েছে।মাটি ভরাট ও অবৈধ রাস্তা।
কালভার্ট নির্মাণের অজুহাতে খালের দুই পাশ মাটি দিয়ে ভরাট করে সংযোগ রাস্তা ও স্থাপনা তৈরি করা হচ্ছে। বিশেষ করে ঐতিহাসিক জাফর খালসহ সংযুক্ত খালগুলো ভরাট হয়ে যাওয়ায় পানির গতিপথ সংকুচিত হয়ে পড়েছে।নৌপথ ও পানি নিষ্কাশন বন্ধ।
একসময় এই খালগুলো দিয়ে বর্ষায় অনায়াসে নৌকা চলাচল করত এবং সরাইল বাজার, দেওয়ানপাড়া ও আলীনগরসহ বিস্তীর্ণ এলাকার বৃষ্টির পানি সরাসরি মেঘনা নদীতে নেমে যেত। বর্তমানে নিচু ব্রিজ ও ভরাটের কারণে নৌ চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে এবং সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে।
জানাযায়, খালের স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়ায় সেচ সুবিধা নষ্ট হচ্ছে এবং জলাবদ্ধতার কারণে স্থানীয় কৃষকদের ফসলি জমি হুমকির মুখে পড়েছে।এদিকে প্রশাসনিক পদক্ষেপ ও স্থানীয়দের দাবি।উদ্ধার অভিযান ও জরিমানা। খাল দখলমুক্ত করতে সরাইল উপজেলা প্রশাসন ইতিমধ্যে বিভিন্ন স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে।
এছাড়া সরকারি খাল ভরাট ও শ্রেণি পরিবর্তনের দায়ে অবৈধ দখলদারদের আর্থিক জরিমানা করা হয়েছে।এলাকাবাসীর দাবি। স্থানীয় বাসিন্দা ও কৃষকরা অবিলম্বে অপরিকল্পিত ছোট কালভার্ট ও মাটি ভরাট অপসারণ করে খালের সীমানা নির্ধারণ এবং প্রশস্ত সেতু নির্মাণের মাধ্যমে জাফর খাল ও সংযুক্ত খালগুলোর স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছেন।
এদিকে জানা যায় সরাইলের প্রধান খালসহ অগণিত ছোট ছোট খাল রয়েছে উপজেলার বিভিন্ন ইউনিয়নের মধ্য দিয়ে।উপজেলার নয়টি ইউনিয়ন সরাইল সদর,কালিকচ্ছ নোয়াগাঁও, শাহবাজপুর, শাহজাদা পুর, পানিশ্বর, চুন্টা, পাকশিমুল,অরুয়াইল সহ সরকারি খাল দখলের অভিযোগ রয়েছে।
সরকারি খাল উদ্ধার নিয়ে আইন-শৃঙ্খলা সভায় একাধিক বক্তব্য রেখেছেন সদস্যরা। কিছু কিছু খাল উদ্ধার হলেও পানি নিষ্কাশন না হলেই বৃষ্টি হলে সরাইলে বিভিন্ন বাড়ি-ঘরে পানি উঠে এবং দেখা দিয়ে জলাবদ্ধতা।এই নিয়ে এলাকাবাসী মানববন্ধন ও করেছে কয়েকবার।
এলাকাবাসীর দাবি দখলকৃত সরাইলের সকল খাল উদ্ধার করে পানি নিষ্কাশনের সুব্যবস্থা করতে প্রশাসন এবং সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে একাধিক খাল রয়েছে। শাহজাদাপুর ইউনিয়নে ৯টি খাল ও ১টি নদী রয়েছে।সরাইল উপজেলার তথ্য অনুযায়ী এখানে প্রধানত তিতাস নদী ও মেঘনা নদী প্রবাহিত হয়, সরাইল প্রধান ‘ সদরে এবং এর বিভিন্ন গ্রামে প্রাকৃতিক ও কৃত্রিম অনেকগুলো ছোট-বড় খাল রয়েছে যা স্থানীয় সেচ ও পানি নিষ্কাশনে ব্যবহৃত হয়।
এর মধ্যে উল্লেখ যোগ্য, বোয়ালিয়া খাল, সৈয়দটুলা খাল বিভিন্ন ইউনিয়নের স্থানীয় সীমানা খাল। বড্ডাপাড়া খাল, নিজসরাইল খাল,তিতাস পূর্বে মেঘনার পশ্চিম দিয়ে বয়ে গেছে বোয়ালিয়া খাল তার একটু পূর্বে সৈয়দটুলা গ্রাম বেকে জাফরের খাল মিলিত হয়েছে তিতাস নদীতে ।
এ বিষয়ে জানতে চাওয়া হলে সরাইল উপজেলা নির্বাহী অফিসার( ইউএনও) মীর কামরুজ্জামান কবির এ প্রতিনিধি’কে বলেন,অবৈধ স্থাপনা উচ্ছেদসহ অপসারণের ব্যবস্থা করা হবে। অনেক খাল সরকারি ও স্বেচ্ছাসেবকদের মাধ্যমে খাল খননের কাজ চলমান আছে।
সরকারি খাল দখল দারদে”র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন প্রকাশ...
শেরপুরে ‘অর্থনৈতিক শুমারি-২০২৪’ এর চূড়ান্ত জাতীয়...
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তেহরানের নতুন বার্তা
এনপিটি থেকে বেরিয়ে যাওয়া নিয়ে তেহরানের...
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
লতিফ সিদ্দিকীর শুনানিতে ট্রাইব্যুনালে কাদের সিদ্দিকী
রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ
রাজাপুর পাক হানাদারমুক্ত দিবস আজ
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা শুরু
পোশাক শ্রমিকদের মজুরি বোর্ডের তৃতীয় সভা...
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল
প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির প্রতিনিধি দল