
নড়াইল সদর উপজেলার কড়োলা ইউনিয়নের আগদিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬ দলীয় ফুটবল টুনামেট অনুষ্ঠিত হয়েছে। গতকাল (১৩ নভেম্বর) শুক্রবার বিকাল ৩ ঘটিকার সময় আগদিয়ারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রফিকুল মফিজুর সৃতি সংসদ ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
খেলা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী দানবী রবিউল ইসলাম রবি বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জেলা পূজা উদযাপন ফন্টের সাধারণ সম্পাদক কার্তিক কুমার দাস, নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুল ইসলাম,নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুব মোরশেদ জাপল।
নড়াইল জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান,সাবেক সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ,নড়াইল জেলা যুবদলের সভাপতি মশিয়ার রহমান,সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেল, সাংগঠনিক সম্পাদক শিহাবুর রহমান শিহাব,নড়াইল সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুজাহিদুর রহমান পলাশ,সাবেক কৃষক দলের সভাপতি নবির হোসেন,নড়াইল জেলা ছাত্রদলের আহ্বায়ক খন্দকার মাহামুদুল হাসান সনি,সদস সচিব মামুন গাজীসহ বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী এবং হাজার হাজার ফুটবল প্রেম দর্শক শ্রোতা মাঠে উপস্থিত ছিলেন।
খেলায় বাশড়ী ফুটবল দল ৩ গোলে বিজয়ী এবং ২ গোলে রানার্সআপ এবি স্পোর্টিং ক্লাব। এদিকে,বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী দানবীর রবিউল ইসলাম দির্ঘদিন ধরে প্রবাসে থেকে ইউনিয়নবাসীর বিপদে-আপদে কাঁধে কাঁধ মিলিয়ে সকলের পাশে দাঁড়িয়ে সমাজ থেকে অনিয়ম দুর্নীতি ও মাদক নির্মূলে সক্রিয় ভূমিকা পালন করছেন।
চিকিৎসার অভাবে পড়ে আছেন অনেকেই কেউ পাশে না থাকলেও সেই অসহয়ের পাশে হাজির হয়ে যান রবিউল বিশ্বাসের প্রতিনিধি দল।
কেউ না খেয়ে থাকলে খবর শোনা মাত্রই রবি বিশ্বাসের লোকজন তার বাড়িতে পৌঁছে দেন খাবার। এমনকি মসজিদ মন্দিরসহ স্কুল কলেজে করে আসছেন সহযোগিতা। মাদক থেকে দূরে রাখতে শিক্ষার্থীসহ ইউনিয়ন বাসির জন্য করছেন খেলাধুলার ব্যবস্থা।
এমন মহতী কর্মকাণ্ডে ইউনিয়ন বাসি ভালোবেশে আগামি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়ে নির্বাচন করতে অনুরোধ করেন,ইউনিয়ন বাসি।
তবে বিশিষ্ট সমাজসেবক ও সৌদি প্রবাসী দানবীর রবিউল ইসলাম রবি বিশ্বাস বলেন ভিন্ন কথা। রবি বিশ্বাস বলেন,আমি দীর্ঘদিন ধরে প্রবাসে থেকে ইউনিয়ন বাশির বিপদে-আপদে কাঁধে কাঁধ মিলিয়ে চলেছি এবং দলের দুঃসময়ে দলের নেতাকর্মীদের জন্য যতটুকু পেরেছি ততটুকু করেছি।
দলের ঊর্ধ্বতন নেতা’রা যদি আমাকে ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনীত করে তাহলে আমি ইউনিয়ন বাসীর উন্নয়নে কাজ করব।ফাইনাল ফাইনাল খেলা উপভোগ করতে হাজার হাজার নারী পুরুষ দর্শক হাজির হন।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবসে ‘ব্লু ইউনিটি রান’ অনুষ্ঠিত
শেরপুরে বিশ্ব ডায়াবেটিক দিবসে ‘ব্লু ইউনিটি...
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
কালাইয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত
গোয়াইনঘাটে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের শুভ উদ্বোধন
গোয়াইনঘাটে চলতি মৌসুমের আমন ধান সংগ্রহের...
পাইকগাছায় হিলফুল ফুজুলের খাদ্যসামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান
পাইকগাছায় হিলফুল ফুজুলের খাদ্যসামগ্রী ও আর্থিক...
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
গাজীপুরে মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ
মণিপুরে ফের বন্দুক হামলা, নিহত ৪
মণিপুরে ফের বন্দুক হামলা, নিহত ৪