
মো.সাহিদুল ইসলাম শাহীন:- অবিভক্ত ভারতের প্রাচীনতম সমৃদ্ধ বাংলাদেশের দক্ষিন-পশ্চিমাঞ্চালের একটি জেলা যশোরের ঐতিহাসিক এক সীমান্ত শহর বেনাপোল। দেশভাগের ও অনেক আগে সড়ক ও রেলপথে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলকে সংযুক্ত করেছে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই জনপদটি। ১৯৭৮ সালের মাঝামাঝি বাংলাদেশ সরকার বেনাপোলে একটি স্থলবন্দর গড়ে তোলে যা বর্তমানে এটি এখন এশিয়া মহাদেশের সর্ববৃহত্তম স্থলবন্দর হিসাবে বিবেচিত।
বর্তমানে বিপুল পরিমাণ পণ্য আমদানি ও রপ্তানি হওয়ায় দেশের সর্ববৃহৎ স্থলবন্দরে পরিণত হয়েছে এটি। বন্দর কেন্দ্রীক ব্যবসা-বাণিজ্য সম্প্রপ্রসারণের ফলে বেনাপোল শহরটি অর্থনৈতিকভাবে প্রাচুর্যপূর্ণ ও ঐশ্বর্যশালী। দেশের জিডিপিতে বড় একটি অবদান রাখে বেনাপোল কাস্টম।
বেনাপোল স্থলবন্দর ও কাস্টমস হাউসের কার্যক্রমে ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) কার্যক্রমের অংশ হিসেবে এই অ্যাসোসিয়েশনটি দীর্ঘকাল ধরে ব্যবসা পরিচালনা ও বন্দর সেবায় যুক্ত রয়েছে। এই ব্যবসায়িক সংগঠনের সাধারণ সদস্য হিসেবে বেনাপোলের শত শত স্বনামধন্য সিঅ্যান্ডএফ লাইসেন্সধারী প্রতিষ্ঠান ও ব্যবসায়ী যুক্ত আছেন। তবে সুনির্দিষ্ট মোট সদস্য সংখ্যা প্রতি বছর হালনাগাদ ও পরিবর্তিত হয়।
বেনাপোল স্থলবন্দরের বাণিজ্য ও রাজস্ব আহরণে ‘বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন’-এর কার্যকর ভূমিকা: দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি এবং সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলের আমদানি-রপ্তানি কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনায় ‘বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এজেন্টস এসোসিয়েশন’ (রেজিঃ নং- ৮৪২) একটি অপরিহার্য ও কার্যকর ভূমিকা পালন করে আসছে। স্থলবন্দরের এসোসিয়েশন ভবনে অবস্থিত এই সংগঠনটি একদিকে যেমন আমদানিকারক ও রপ্তানিকারকদের ব্যবসায়িক স্বার্থ রক্ষা করছে, অন্যদিকে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) লক্ষ্যমাত্রা অর্জনে প্রত্যক্ষ সহযোগিতা করে যাচ্ছে।
ভারত ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্যের সিংহভাগ বেনাপোল বন্দর দিয়ে সম্পন্ন হয়। পণ্য আমদানি ও রপ্তানির ক্ষেত্রে কাস্টমস শুল্কায়ন, বিল অব এন্ট্রি দাখিল এবং বন্দর থেকে পণ্য খালাসের জটিল দাপ্তরিক প্রক্রিয়াগুলো দ্রুত সম্পন্ন করতে সিএন্ডএফ এজেন্টরা মূল কারিগর হিসেবে কাজ করেন। এসোসিয়েশন এই পুরো প্রক্রিয়াটিকে একটি সুশৃঙ্খল কাঠামোর মধ্যে ধরে রেখেছে। বেনাপোল কাস্টমস হাউসের মাধ্যমে সরকার প্রতি বছর হাজার হাজার কোটি টাকার রাজস্ব আহরণ করে।
সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সদস্যরা সঠিকভাবে পণ্যের শুল্কায়ন ও রাজস্ব পরিশোধে আমদানিকারকদের উদ্বুদ্ধ ও সহায়তা করার মাধ্যমে দেশের রাজস্ব ভাণ্ডার সমৃদ্ধ করতে বড় ভূমিকা রাখছে। বন্দর কর্তৃপক্ষ, কাস্টমস প্রশাসন, বিজিবি, পুলিশ এবং ভারতীয় পেট্রাপোল বন্দরের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রক্ষা করে এই সংগঠনটি। বন্দরে পণ্যজট নিরসন, অবকাঠামোগত উন্নয়ন এবং বাণিজ্যিক যেকোনো অচলাবস্থা বা জটিলতা নিরসনে এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রশাসনের সাথে আলোচনা করে দ্রুত সমাধানের পথ বের করেন।
বেনাপোল বন্দরের হাজার হাজার সিএন্ডএফ এজেন্ট, কর্মচারী এবং বন্দর সংশ্লিষ্ট শ্রমিকদের পেশাগত নিরাপত্তা ও ন্যায্য অধিকার আদায়ে সংগঠনটি সর্বদা সোচ্চার। যেকোনো অনাকাঙ্ক্ষিত হয়রানি বা প্রতিবন্ধকতা দূর করতে এটি একটি শক্তিশালী অভিভাবক হিসেবে কাজ করে। এই সংগঠনের অধীনে নিবন্ধিত শত শত সিএন্ডএফ প্রতিষ্ঠানের মাধ্যমে বেনাপোল ও শার্শা অঞ্চলের হাজার হাজার মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, যা স্থানীয় অর্থনীতিকে চাঙ্গা রেখেছে। এছাড়া বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমেও সংগঠনটির অংশগ্রহণ লক্ষণীয়।
আধুনিকায়ন ও ডিজিটাল কাস্টমস ব্যবস্থাপনার সাথে তাল মিলিয়ে বেনাপোল সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশন তাদের কার্যক্রমে আরও গতিশীলতা আনছে। বন্দরকেন্দ্রিক বাণিজ্যিক পরিবেশ আরও উন্নত করতে এবং দুই দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য সম্প্রসারণে এই সংগঠনটির কার্যকর ভূমিকা আগামীতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট মহল মনে করে।
কিন্তু দু:খের বিষয় ২০২৪ সালের ৫ আগষ্টের পর ভারত-বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব সম্পর্কে টানাপোড়েন শুরু হতে থাকে। অন্তর্বর্তী সরকার এবং বর্তমান নির্বাচিত ক্ষমতাসীন বিএনপি সরকার টানাপোড়েনের এ বেড়াজাল থেকে কোন ভাবেই বেরিয়ে আসতে পারছে ন। বানিজ্য সম্প্রসারনের ক্ষেত্রে বর্তমানে দুইদেশের মধ্যে তেমন উল্লেখযোগ্য কোন অগ্রগতি নেই বললেই চলে। ধীর গতিতে যতটুকু চলছে তাতে সরকারের রাজস্ব আদায়ে ধস নেমেছে। আবার বন্দরে বিভিন্ন জটিলতার কারনে আমদানী-রপ্তানীকারকগণ এ বন্দর থেকে মুখ ফিরিয়ে সাতক্ষীরার ভোমরা বন্দরে চলে যাচ্ছে।
বন্দর এবং কাস্টমস’র সকল জটিলতা দুর করতে বেনাপোল সিএন্ডএফ এসোসিয়েশনের গুরুত্ব অপরিশিম। কিন্তু দুঃখের বিষয় ৫আগষ্ট/২০২৪ এর পর এর কার্য্যক্রমও অনেকটা কমে গেছে। কার্যনির্বাহী কমিটি’র অনেক সদস্যকে বেনাপোল বন্দরে অবস্থিত সংগঠনটি’র কার্যালয়ে নিয়মিত আসতে দেখা যায় না। ফলে আমদানি-রপ্তানীকারকদের বন্দর জটিলতা (যেমন-আমদানিকৃত পণ্যে কাস্টমস কর্তৃক এইচ এস এস কোড(মূল্য নির্ধারণ),পণ্যের পরীক্ষণ এবং ল্যাব টেস্ট) কমাতে সংগঠনটির সাথে আমদানি-রপ্তানীকারকদের সভা-সমাবেশ না থাকায় একদিকে পণ্য আমদানী-রপ্তানী কমে সরকার হারাচ্ছে কোট কোটি টাকা রাজস্ব।
দেশের অন্যতম বড় স্থলবন্দর বেনাপোলের বাণিজ্যে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনা এবং আমদানি-রপ্তানি কার্যক্রম আরও গতিশীল করতে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং (সিঅ্যান্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের দ্রুত নতুন নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট মহল ও বন্দর ব্যবহারকারীরা।
সংগঠন সূত্রে জানা যায়, বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সর্বশেষ ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২০২২ সালের ৩০ মে। ওই নির্বাচনে মো. শামসুর রহমান সভাপতি এবং ইমদাদুল হক লতা সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হন। প্রায় ৯শ সদস্য বিশিষ্ট গুরুত্বপূর্ণ এই ব্যবসায়িক সংগঠনটির বর্তমান মেয়াদ উত্তীর্ণ হওয়ায় দীর্ঘদিন ধরে কার্যত অভিভাবকহীন অবস্থা বিরাজ করছে।
সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মতে, বর্তমান পরিস্থিতিতে বন্দর সচল রাখতে এবং সঠিক রক্ষণাবেক্ষণের মাধ্যমে অভিভাবকহীন এই সংগঠনের নেতৃত্বে পরিবর্তন আনা অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। যত দ্রুত সম্ভব নতুন নির্বাচনের তফসিল ঘোষণা করে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত করার দাবি তুলেছেন তারা। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের প্রত্যাশা, দ্রুত একটি কার্যকর ও নির্বাচিত কমিটি গঠিত হলে বেনাপোল বন্দরে দীর্ঘদিনের স্থবিরতা কেটে গিয়ে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে এবং বাণিজ্যের পরিধি আরও সম্প্রসারিত হবে।
নির্বাচন বিষয়ে সিএন্ডএফ ব্যবসায়ী এবং বেনাপোল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বকুল মাহবুব বলেন,সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী সাধারণ সভার মাধ্যমে নির্বাচনের তপসিল ঘোষনা করা হয়। এই সাধারণ সভা ডাকবে বর্তমান কমিটি। কিন্তু নির্ধারিত সময়ের অতিরিক্ত ১ বছর ৩মাস অতিবাহিত হলেও সাধারণ সভার আয়োজন করা হচ্ছে না,২০২৭ সালের মার্চ মাসে সাধারন সভা হবে বলে জানতে পেরেছি।
এ বিষয়ে সিএন্ডএফ ব্যবসায়ী মফিজুর রহমান সজন বলেন,বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি মফিজুর রহমান সজন নির্বাচন বিলম্বিত হওয়া প্রসঙ্গে উল্লেখ করেন যে, বর্তমান কমিটি নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার পরও নির্বাচন না দিয়ে ক্ষমতা বা পদ আঁকড়ে থাকার জন্য বিভিন্ন অজুহাত তৈরি করছে।
তার বক্তব্য অনুযায়ী, গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজনের কথা থাকলেও বর্তমান পরিষদ বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছে এবং নির্বাচন বানচালের পাঁয়তারা চালাচ্ছে, যা সাধারণ ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করছে। তিনি দ্রুত নির্বাচনের তপসিল ঘোষণা করে সাধারণ সদস্যদের মধ্যে বিভাজন দূর করার আহ্বান জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে আ’লীগ সম্পাদক কাদেরের মামাতো...
কুলাউড়ার হযরত রিফাআত শাহ (রহ.)-এর ওরুস আগামী ১৮...
কুলাউড়ার হযরত রিফাআত শাহ (রহ.)-এর ওরুস...
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার:...
স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ...
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন কিট বিতরণ
টিউফা আইডিয়াল স্কুলে ৪০ শিক্ষার্থীকে হাইজিন...
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি উদযাপন
ব্রঙ্কসে সিম্ফনি মিউজিক এন্টারটেইনমেন্টের প্রথম বর্ষপূর্তি...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...