
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে আসন্ন বোরো মৌসুমের বীজধান প্যাকেটে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির দায়ে পৌরশহরের সাহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে নালিতাবাড়ী পৌরশহরের মধ্য বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক।
জানা গেছে, বোরো মৌসুমের শুরুতেই বীজধান বিক্রেতারা ধানের প্যাকেটে উল্লিখিত নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বীজধান বিক্রি করে আসছিল। এমন অভিযোগের প্রেক্ষিতে উপজেলা প্রশাসন সরেজমিনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অভিযোগের সত্যতা পান।
পরে এই অপরাধের দায়ে শহরের সাহা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় বাজারের অন্যান্য বীজধান বিক্রেতাদেরকেও নির্ধারিত ও ন্যায্যমূল্যে বোরো বীজধান বিক্রির নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসের কর্মকর্তা মো. মশিউর রহমান এবং নালিতাবাড়ী থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল মালেক বলেন, কৃষি ও কৃষকের স্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী...
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও...
গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক...
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার পরিদর্শন সেনা...
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার...
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে...
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও...
শেরপুরে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে কর্মশালা অনুষ্ঠিত
শেরপুরে যুবদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নে...
নড়াইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির কমিউনিটি মিটিং...
নড়াইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির...