• শীর্ষ সংবাদ সর্বশেষ
  • গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল আর্থিক সহায়তা,পাশে থাকার আশ্বাস ইউএনওর

গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল আর্থিক সহায়তা,পাশে থাকার আশ্বাস ইউএনওর

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 15 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

সিলেটের গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত মামুনুর রশীদ ও তারেক আহমদের পরিবারের খোঁজ খবর নিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। তিনি নিহতদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং দুই পরিবারকে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার নয়ানগর গ্রামে নিহত দুই শ্রমিকের বাড়িতে যান ইউএনও রতন কুমার অধিকারী। এ সময় তিনি শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান ও সান্ত্বনা দেন।

জানা যায়,সড়ক দুর্ঘটনায় নিহত মামুনুর রশীদ ও তারেক আহমদ দুজনই ছিলেন নিজ নিজ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।

পরিদর্শনকালে ইউএনও রতন কুমার অধিকারী পরিবার দুটির আর্থিক ও পারিবারিক অবস্থার বিস্তারিত খোঁজ নেন। অসহায় পরিবারগুলোর জীবনযাপন এবং শিশুদের লালন-পালন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

এদিকে, নিহত মামুনুর রশীদের পরিবারের পক্ষ থেকে জানানো হয়, কয়েকদিন আগে তার একটি ট্রাক কাস্টমসে আটকে যাওয়ায় তিনি দীর্ঘদিন ধরে নানা দুর্ভোগ ও আর্থিক সংকটে ভুগছিলেন। বিষয়টি জানার পর ইউএনও রতন কুমার অধিকারী ট্রাকটি উদ্ধারের বিষয়ে প্রয়োজনীয় সহযোগিতা ও যথাসাধ্য উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় ভবিষ্যতে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালক ও সাধারণ মানুষকে ট্রাফিক আইন মেনে চলা, সতর্কতার সঙ্গে গাড়ি চালানো এবং সড়কে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান ইউএনও।

মন্তব্য লিখুন

আরও খবর