কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল সমাবেশ

প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ , ৮ নভেম্বর ২০২৬, রবিবার , পোষ্ট করা হয়েছে 21 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

রোববার (৮ নভেম্বর) বিকেলে বসুরহাট পৌরসভার বটতলায় কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আসনের সংসদ সদস্য আলহাজ্ব ফখরুল ইসলাম।

কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপন। সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল।

সমাবেশে বক্তব্য রাখেন বসুরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম,বসুরহাট পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক শওকত হোসেন ছগীর,বসুরহাট পৌরসভা যুবদলের আহবায়ক ওবায়দুল হক রাফেল,সদস্য সচিব কাউন্সিলর মাজহারুল হক তৌহিদ।

বক্তারা তাঁদের বক্তব্যে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। এ সময় তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক ভূমিকা ও অবদান স্মরণ করেন। পাশাপাশি দেশের গণতন্ত্র, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

বক্তারা বলেন, জনগণের প্রত্যাশা পূরণে দলের প্রতিটি নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে অবস্থান নিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে। জনগণের আস্থা অর্জনে রাজনৈতিক কর্মকাণ্ডে স্বচ্ছতা, জবাবদিহি ও জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা ও বসুরহাট পৌরসভা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক সমাবেশে অংশগ্রহণ করেন।

মন্তব্য লিখুন

আরও খবর