সরাইলে উৎসবমুখর পরিবেশে ইউপি চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন

প্রকাশিত: 8:21 pm , 27 November 2026, Friday , পোষ্ট করা হয়েছে 12 minutes আগে
ছবি- তাসলিম উদ্দিন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ‘ক্রীড়া শক্তি, ক্রীড়াই বল, মাদক ও মোবাইল ছেড়ে মাঠে খেলতে চল’, সরাইল’কে বিভিন্ন সময় মানুষ অপবাদ দিচ্ছে” মাদক ঝগড়া ছেড়ে খেলাতে আসার আহ্বান করেন। সরাইলে ইউনিয়ন চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা উদ্বোধন করে, প্রধান অতিথি সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার খেলোয়ারদের প্রতি এই আহ্বান করেন।

শুক্রবার (২৭নভেম্বর)বিকালে উপজেলার অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।সদর ইউপি চেয়ারম্যান সহযোগিতায় টুর্নামেন্টের আয়োজন করে স্থানীয় সংগঠন।ফাইনাল খেলার উদ্বোধনকে কেন্দ্র করে মাঠে ক্রিকেটপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

ফাইনাল খেলায় অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়দের সঙ্গে কুশল বিনিময় করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জব্বার । পরে তিনি আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন।

এ সময় প্রধান অতিথি বলেন, খেলাধুলা তরুণ ও যুবসমাজকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করে। তরুণদের মধ্যে খেলাধুলার চর্চা ও সুস্থ বিনোদন ছড়িয়ে দিতে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি ভবিষ্যতে ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলার প্রতিযোগিতা আয়োজনের কথা বলেন। এসব আয়োজনে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দেন তিনি। চেয়ারম্যান বলেন।আমি আপনাদের পাশে আছি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে সব রকম সহযোগিতা অব্যাহত থাকবে।

সরাইল উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম ফরিদ বলেন,তরুণ ও যুবসমাজকে মাদক এবং অনলাইনে মোবাইল জুয়ায় আসক্তি থেকে দূরে রাখার লক্ষ্যেই এ ক্রিকেট,ফুটবলসহ বিভিন্ন খেলাধুলার টুর্নামেন্টের আয়োজন করতে হবে।

সরাইল উপজেলা রিপোর্টর্স ইউনিটি সাধারণ সম্পাদক মো.তাসলিম উদ্দিন বলেন,বর্তমান সময়ে অনেক তরুণ মাদক, মোবাইল গেম ও বিভিন্ন ক্ষতিকর আসক্তির দিকে ঝুঁকে পড়ছে। এ অবস্থা থেকে যুব সমাজকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। একমাত্র খেলাধুলায় পারে যুবসমাজের শারীরিক ও মানসিক বিকাশ ঘটাতে এবং মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে।

তাই প্রতিটি এলাকায় এরকম ক্রীড়ার আয়োজন করুন।টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দলকে কাপ এবং রানার্সআপ দলকে ক্রেস্ট দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে গণ্যমান্য ব্যক্তি,গণমাধ্যম কর্মী,ইউপি মেম্বার, রাজনৈতিক নেতাকর্মীসহ স্থানীয় ক্রিকেটপ্রেমীরা উপস্থিত ছিলেন। খেলার সার্বিক পরিচালনা করেন। মো. সুজন মিয়া।

মন্তব্য লিখুন

আরও খবর