আরামনগর সমাজকল্যাণ সংঘের মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশিত: 8:27 pm , 27 November 2026, Friday , পোষ্ট করা হয়েছে 14 minutes আগে
ছবি- আবু রায়হান।

মাদকমুক্ত সমাজ গঠন ও যুবসমাজকে খেলাধুলায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে জয়পুরহাটে মাদকবিরোধী ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ট্রাইবেকারে আরাফাত ফুটবল একাডেমিকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে পরান বাজার ফুটবল একাডেমি।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল ৩টায় জয়পুরহাট শহরের শহীদ জিয়া কলেজ মাঠে আরামনগর সমাজকল্যাণ সংঘের উদ্যোগে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

নির্ধারিত ৯০ মিনিটের খেলায় দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়। তবে নির্ধারিত সময়ে গোল না হওয়ায় খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানে ২-০ গোলের ব্যবধানে জয় পায় পরান বাজার ফুটবল একাডেমি। খেলায় ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন মোরছালিন এবং ম্যান অব দ্য টুর্নামেন্ট হন জয়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওয়াহাব, শহর বিএনপির সাধারণ সম্পাদক আবু রায়হান উজ্জল প্রধান, বাংলাদেশ কেন্দ্রীয় ফারিয়া জাতীয় স্থায়ী পরিষদের সদস্য তোফায়েল আহম্মেদ জুয়েল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস এম সামস মতিন, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুল বান্না হাসান এবং শহীদ জিয়া কলেজ ছাত্রদলের সভাপতি রাকিবুল করিম রাকিব।

খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করেন রেফারি জাকির হোসেন। ধারাভাষ্য দেন রাসেল আল রশিদ।

আয়োজক সূত্রে জানা যায়, তরুণদের মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানো এবং সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য গড়ে তোলার লক্ষ্যেই এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরামনগর সমাজকল্যাণ সংঘের সভাপতি মো. আরিফুল ইসলাম ডিপেন এবং অনুষ্ঠান পরিচালনায় ছিলেন আরামনগর সমাজকল্যাণ সংঘের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন।

ফাইনাল খেলাকে ঘিরে মাঠে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের ব্যাপক সমাগম ঘটে।

আয়োজক ও অতিথিরা মনে করেন, এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদকবিরোধী কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য লিখুন

আরও খবর