
জামাল হোসেন পান্না,নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিক্ষার মানোন্নয়ন, মাদক নির্মূল ও কিশোর গ্যাং প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার শিবপুরের সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
কলেজ কর্তৃপক্ষের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবদুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক নির্মূলে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে পর্যায়ক্রমে সচেতনতামূলক সভা করা হবে। মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। তিনি বলেন, মেয়েদের তুলনায় ছেলেরা পড়াশোনায় কম মনোযোগী।
এ বিষয়ে অভিভাবকদের আরও সচেতন হতে হবে। সন্তানদের লেখাপড়ার পাশাপাশি তাদের চলাফেরা ও সঙ্গীদের বিষয়েও খোঁজখবর রাখতে হবে।

সভায় প্রধান আলোচক ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার (ডিআইজি) মোহাম্মদ ফয়জুল কবির পিপিএম।
তিনি বলেন, মাদক প্রতিরোধের কার্যক্রম পরিবার থেকেই শুরু করতে হবে। মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে সমাজের সবাইকে সোচ্চার হতে হবে।
পাশাপাশি তরুণদের অনলাইন আসক্তি কমিয়ে পড়াশোনায় মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান রিফাত বলেন, ভালো পুলিশিং নিশ্চিত করা এবং মাদক নির্মূলে পুলিশ কাজ করে যাচ্ছে। এ ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি।
কলেজের গভর্নিং বডির সভাপতি মোজাম্মেল হক মাসুমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এস এম রেজাউল করিম।
বক্তব্যের শুরুতে তিনি সদ্যপ্রয়াত নবীনগর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ হোসেন রাজুর মৃত্যুতে শোক প্রস্তাব পাঠ করেন।
অনুষ্ঠানে কলেজের শিক্ষার্থী আছিয়া আক্তার ও রাহিমুর ইকবাল মারুফ মাদক থেকে দূরে থেকে সুন্দর ভবিষ্যৎ গড়ার আহ্বান জানায়। তাদের বক্তব্যে উঠে আসে—মাদক ছেড়ে বড় মানুষ হওয়ার স্বপ্ন দেখতে হবে এবং নিজেকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে হবে।
এ ছাড়া বক্তব্য দেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আর মজিব, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন সোহেল, নবীনগর পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি হাসিবুল হাদীস শাহিন, শ্রমিক দলের সাধারণ সম্পাদক শাহ আলম বেপারী, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রশিদ, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি এস এম রউফ, শিবপুর উচ্চবিদ্যালয়ের সভাপতি মনজুর আলম এবং কেন্দ্রীয় ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সানাউল্লাহ।
বক্তাদের অধিকাংশই স্থানীয় সংসদ সদস্যের কাছে শিবপুর অঞ্চলকে ‘নূরনগর উপজেলা’ হিসেবে প্রতিষ্ঠার দাবি জানান। একই সঙ্গে শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজকে সরকারি করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
পবিত্র কোরআন তিলাওয়াত, গীতা পাঠ ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ ও শিক্ষা...
কোম্পানীগঞ্জে মাদরাসা দারুল আরকামে অভিভাবক সমাবেশ...
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল
আওয়ামী নৈরাজ্যের প্রতিবাদে বেনাপোলে স্বেচ্ছাসেবক দলের...
লোহাগাড়ার রাজপথে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন
লোহাগাড়ার রাজপথে বিএনপি নেতাকর্মীদের মোটরসাইকেল শোডাউন
পাইকগাছায় শীতের আগমনী বার্তায় বাড়ছে লেপ-তোষক তৈরির ব্যস্ততা
পাইকগাছায় শীতের আগমনী বার্তায় বাড়ছে লেপ-তোষক...
কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনছে সরকার, ক্ষেতলালে...
কৃষকের কাছ থেকে সরাসরি ধান কিনছে...