নড়াইল প্রেসক্লাবে সাধারণ সভা চলাকালীন সময়ে দেয়ালে ককটেল বিস্ফোরণ 

প্রকাশিত: 9:55 am , 29 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 19 hours আগে
ছবি- হাফিজুল নিলু।

নড়াইল প্রেসক্লাবের সাধারণ সভা চলাকালীন সময়ে প্রেসক্লাব ভবনের বাইরের দেয়ালে ককটেল বিস্ফোরণ চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।

গতকাল শনিবার (২৮ নভেম্বর) রাত ৭টা ৫০ মিনিটের দিকে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বিস্ফোরণের সময় প্রেসক্লাবের সাধারণ পরিষদের সভা চলছিল। হঠাৎ দ্বিতীয় তলার পূর্ব পাশের দেয়ালে ককটেল ছুড়ে মারে দুর্বৃত্তরা। বিকট শব্দে ককটেলটি বিস্ফোরিত হলে পুরো নিউজরুম ধোঁয়ায় ভরে যায়।

আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে। পরে খবর পেয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার ও পরিদর্শক (তদন্ত) অজয় কুমার কুণ্ডুসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, শহরে আতঙ্ক সৃষ্টি করতেই এ হামলা করা হয়েছে। আশপাশের সব সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্তব্য লিখুন

আরও খবর