• দেশজুড়ে প্রধান সংবাদ
  • স্নায়ুচাপের লড়াইয়ে শেষ হাসি লোহাগাড়া এপসির, টাইব্রেকারে হারল স্পোর্টিং ক্লাব চকরিয়া

স্নায়ুচাপের লড়াইয়ে শেষ হাসি লোহাগাড়া এপসির, টাইব্রেকারে হারল স্পোর্টিং ক্লাব চকরিয়া

প্রকাশিত: 7:02 pm , 27 November 2026, Friday , পোষ্ট করা হয়েছে 1 hour আগে
ছবি- মিজান হোসেন।

মিজান চট্টগ্রাম (লোহাগাড়া): ফুটবল ম্যাচে স্পোর্টিং ক্লাব চকরিয়াকে টাইব্রেকারে হারিয়ে জয় তুলে নিয়েছে লোহাগাড়া এপসি। নির্ধারিত সময়ের লড়াই শেষে ম্যাচের ভাগ্য গড়ায় টাইব্রেকারে। সেখানে প্রতিপক্ষকে পেছনে ফেলে জয়ের উল্লাসে মেতে ওঠে লোহাগাড়া এপসির খেলোয়াড় ও সমর্থকরা।

ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের প্রতিদ্বন্দ্বিতা। গোলের সুযোগ তৈরির পাশাপাশি রক্ষণভাগ সামলাতেও ব্যস্ত থাকতে দেখা যায় দুই দলের ফুটবলারদের। কেউ কাউকে সহজে ছাড় দিতে রাজি না হওয়ায় ম্যাচজুড়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিস্থিতি।

বর্ণিল আয়োজন, উৎসবমুখর পরিবেশ ও ফুটবলের উন্মাদনার মধ্য দিয়ে শুরু হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬–২৭। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছে লোহাগাড়া এফসি (Lohagara FC) ও কক্সবাজারের চকরিয়ার এম. নাহিয়ান স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (২৭ নভেম্বর) পেকুয়া উপজেলার শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। পেকুয়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত এ ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে স্থানীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নির্ধারিত সময়ের খেলা শেষে ফলাফল নিষ্পত্তির জন্য টাইব্রেকারের আশ্রয় নেওয়া হয়। সেখানে লোহাগাড়া এপসি নিজেদের সামর্থ্য ও দক্ষতার পরিচয় দিয়ে স্পোর্টিং ক্লাব চকরিয়াকে পরাজিত করে জয় নিশ্চিত করে।

এ জয়ের মধ্য দিয়ে লোহাগাড়া এপসির খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অন্যদিকে লড়াই করেও শেষ পর্যন্ত জয় না পাওয়ায় হতাশ হয়ে মাঠ ছাড়ে স্পোর্টিং ক্লাব চকরিয়ার খেলোয়াড়রা।

স্থানীয় ফুটবলপ্রেমীরা মনে করছেন, এ ধরনের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আয়োজন তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে ফুটবলের চর্চা ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য লিখুন

আরও খবর