সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক

প্রকাশিত: 10:41 am , 29 November 2026, Sunday , পোষ্ট করা হয়েছে 19 hours আগে
সংগৃহীত ছবি।

পুলিশের বিশেষ শাখার এসবি সাবেক প্রধান মনিরুল ইসলামের স্ত্রী সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা ও তার দুই ভাইকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। রোববার সকালে রাজধানীর মিরপুর ডিওএইচএস ও মিরপুরের রেনকিন অ্যাপার্টমেন্ট থেকে এই তিনজনকে আটক করা হয়।

ডিবি প্রধান শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ ও নানা অনিয়মের সঙ্গে তাদের সম্পৃক্ততা খতিয়ে দেখা হচ্ছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, আটককৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনি প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে। ঘটনার বিস্তারিত জানতে এবং তাদের সম্পৃক্ততার মাত্রা নির্ধারণে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে।

মন্তব্য লিখুন

আরও খবর