
আসন্ন ১নং সাপাহার সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপির সমর্থন প্রত্যাশী চেয়ারম্যান পদপ্রার্থী ও সাপাহার উপজেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান শাহ্ চৌধুরীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যায় সাপাহার সদর ইউনিয়নের লালমাটিয়া ও জয়পুর গুচ্ছগ্রাম গাছহাটি এলাকায় পৃথক উঠান বৈঠকে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেন।
এ সময় তিনি বিএনপির সরকারের উন্নয়ন পরিকল্পনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা এবং স্থানীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমানের বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের কথা উল্লেখ করেন।

উঠান বৈঠকে মিজানুর রহমান শাহ্ চৌধুরী বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন পেলে তিনি এলাকার সার্বিক উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন, নাগরিক সেবা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে থেকে কাজ করতে চান। তিনি একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা পর্যায়ে শ্রেষ্ঠ...
পাইকগাছা বাজার বস্ত্র ব্যবসায়ী সমিতি জেলা...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মাদ্রাসা ছাত্রের মৃত্যু ঘিরে...
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
পাইকগাছায় স্বেচ্ছাসেবক দলের পরিচ্ছন্নতা কর্মসূচি পালন
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা কৃষক
গভীর নলকূপের ট্রান্সফরমারের সরঞ্জামাদি চুরি, দিশেহারা...
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও প্রীতি ফুটবল...
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও...
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল...