
যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হলো সশস্ত্র বাহিনী দিবস। এই বিশেষ দিনটিতে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় আত্মত্যাগকারী বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। দিবসের শুরুতে ঢাকা সেনানিবাসের শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী।
সকালে শিখা অনির্বাণে পৌঁছলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে স্বাগত জানান তিন বাহিনী প্রধানসহ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার। এরপর সেখানে পুস্পস্তবক অর্পণ করে ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে দেশের জন্য জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান তাঁরা। পুষ্পস্তবক অর্পণ শেষে তাঁরা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শিখা অনির্বাণ চত্বরে রাখা দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করেন। পরে সেনাকুঞ্জে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমানবাহিনী যৌথভাবে পাকিস্তানি আক্রমণকারী বাহিনীর বিরুদ্ধে আক্রমণ চালায়।
দেশের এই বীর সেনানীদের আত্মত্যাগকে স্মরণ করতে প্রতি বছর ২১ নভেম্বর দিনটি সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।
মন্তব্য লিখুন
আরও খবর
নড়াইলে সাবেক মেয়র ও জেলা আ’লীগের সাবেক সাধারণ...
নড়াইলে সাবেক মেয়র ও জেলা আ’লীগের...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে “এমপি ফখরুল ইসলামের”...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে “এমপি...
মানিকগঞ্জে বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন...
মানিকগঞ্জে বেতিলা ইউনিয়ন ভূমি অফিসের নবনির্মিত...
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি ব্লাড গ্রুপিং...
পূর্ণানগরে যুব সমাজের উদ্যোগে দিনব্যাপী ফ্রি...
অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেছেন –...
অর্থবছরের আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন...
পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি, বিপর্যস্ত জনজীবন
পাইকগাছায় ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা বৃষ্টি,...