সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা সভায়, ইউএনও কবির

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 38 minutes আগে
ছবি- তাসলিম উদ্দিন।

মো. তাসলিম উদ্দিন সরাইল(ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে যথাক্রমে উপজেলা অন্নদা মোড়, উচালিয়া পাড়া মোড় ও কালীকচ্ছ বাজারে স্থায়ীভাবে যানজট নিরসনে ট্রাফিক নিয়োগ দেয়া হবে।

এ তিনটি পয়েন্টে কিছু দিনের মধ্যে ট্রাফিক দায়িত্ব পালন করবেন বলে সভার সভাপতি ইউএনও মীরকামরুজ্জামান কবির সভা’কে তিনি তার বক্তব্যে এ কথা বলেন।উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে ট্রাফিক নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

সরাইলে তীব্র যানজট সমস্যা দূর করতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মীর কামরুজ্জামান কবির জানান এই ট্রাফিক দায়িত্ব দেওয়া হবে।সংশ্লিষ্ট আইন- শৃঙ্খলা কমিটির সভায় যেখানে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এই উদ্যোগকে স্বাগত জানানো হয়।

আজ (১০ নভেম্বর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদ কমপ্লেক্সের উপজেলা মাসিক আইন- শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।সভায় সভাপতিত্ব করেন আইন-শৃঙ্খলার সভার সভাপতি ইউএনও মীর কামরুজ্জামান কবির এসময় উপস্থিত ছিলেন,নবাগত সরাইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফ্রাহিম ইকবাল চৌধুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক কর্মকর্তা (আর এমও)ডা. মো.আলী আযম রাকিব,উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু।

উপজেলা জামায়াতের আমির এনাম খান, উপজেলা এনসিপির সভাপতি মোবারক হোসেন। সরাইল সদর ইউপি চেয়ারম্যান আব্দুল জাব্বার, সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন, সরাইল থানা এসআই সুদীপ কুমার, উপজেলা যুবদলের সভাপতি আবু সুফিয়ান সিদ্দিক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী কর্মকর্তা মো. সিবগাতুল্লা খন্দকার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা পারভেজ আহমেদ,উপজেলা নির্বাচন অফিস কর্মকর্তা মো. মাহবুবুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. নুরুজ্জামান লস্কর তপু তার বক্তব্যে মাদক প্রতিরোধে ইউনিয়ন পর্যায়ে সামাজিক আন্দোলন গড়ে তোলার কথা বলেন।এলাকায় মাদক সেবন প্রতিরোধে পুলিশ ও ইউপি চেয়ারম্যানদের ভূমিকা কামনা করেন।

এছাড়াও তিনি উপজেলা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করতে হলে প্রতিটি স্কুলে অভিভাবক সমাবেশের কথা বলেন। মাদকে’র ব্যবসায়ী’দের তালিকা করতে কথা বলেন। আমি কোনপ্রকার তদবির করি না” ইউএনও সাহেবে’র সামনে এ কথা বলেন। টিআর, কাবি’খা, ও কাবিটা না নেওয়ার কথা বলেন।

নতুন এসিল্যান্ড-কে ধন্যবাদ জানান।উপজেলার জামায়াতের আমির এনাম খান সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার কথা বলেন।সরাইল উপজেলা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. তাসলিম উদ্দিন তার বক্তব্যে এলাকায় চুরি, ছিনতাই ও মাদকে’র বৃদ্ধির কথা বলেন এবং তা রোধে পুলিশ টহল জোরদার করার কথা বলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ কোটি ৭২ লক্ষ টাকার কাজ চলমান রয়েছে, কাজের সঠিক মান বজায় থাকার কথা বলেন, সরাইলে’র শিক্ষা ব্যবস্থা কেমন পরীক্ষার রেজাল্টে বলে দেয়।পুকুর পরিষ্কার না হওয়ায় ডেঙ্গু রোগের প্রভাব, সরাইল প্রধান সড়কটি টেন্ডার হয়েছে কাজের সঠিক মান রক্ষা করে কাজ করার কথা বলেন।

এনসিপি সভাপতি মো. মোবারক হোসেন অন্নদা সামনে রোড়ে পাশে দোকানগুলোর কারনে প্রতিদিন যানজট হচ্ছে ওমাদকের আড্ডা প্রতিরোধের কথা বলেন।উপজেলা যুবদলের আবু সুফিয়ান অনলাইন জুয়া ও মাদকের বিস্তার রোধে পুলিশি অভিযানের কথা বলেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. পারভেজ আহমেদ ফ্যামিলি কার্ডের বিষয়ে সভাকে তিনি জানান। উপজেলা নির্বাচন অফিসার মো. মাহবুবুর রহমান, জন্ম নিবন্ধনের বিষয়ে সঠিক বয়স দিয়ে যেন নিবন্ধন করেন সেই বিষয়ে তিনি কথা বলেন,এসআই সুদীপ তার বক্তব্যে মাদক ও চুরি প্রতিরোধে পুলিশের তৎপরতা অব্যাহত আছে বলে জানান।

মাদক বেচা- কেনা ইতিমধ্যে হ্রাস পেয়েছে বলেও তিনি জানান। ইউএনও বক্তব্যে আরোও বলেন,আমি যেখানেই সমস্যা ও অভিযোগ পেয়েছি সেখানেই গিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করেছি, নির্দেশনা দিয়েছি।

আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির লক্ষ্যে তিনি সকলের সহযোগিতা নিশ্চিত করার উপর জোর দেন। তিনি বলেন আইন অনুযায়ী ভ্রাম্যমান আদালত পরিচালনা কথা বলেন।

মন্তব্য লিখুন

আরও খবর