
শাহরিয়ার মিল্টন , শেরপুর: শেরপুরে যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, দক্ষতা উন্নয়ন ও জীবিকার পথ সুগম করতে ‘যুবদের কর্মসংস্থানের সুযোগ ও সংযোগ স্থাপন’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে জেলাপ্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষ মহারশীতে যুব উন্নয়ন অধিদপ্তর ও কেয়ার বাংলাদেশের ইকোনমিক অ্যাকসেলারেশন অ্যান্ড রেজিলিয়েন্স ফর নিট (ঊঅজঘ) প্রকল্পের উদ্যোগে জেলা পর্যায়ের এ উদ্বোধনী কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলাপ্রশাসক ফরিদা ইয়াসমিন। স্বাগত বক্তব্য দেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন অর রশীদ খান। প্রকল্পের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন টিম ফোকাল গোলাম রাব্বানী।
এ সময় বক্তব্য দেন অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাখাওয়াত হোসেন, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক কামরুজ্জামান খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. লুৎফুল কবীর, জেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়া, শেরপুর প্রেস ক্লাব সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
কর্মশালায় স্থানীয় শ্রমবাজারের চাহিদার সঙ্গে যুবদের দক্ষতা ও আকাঙ্ক্ষার সমন্বয় ঘটাতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দক্ষতাভিত্তিক জীবিকা নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সংযোগ স্থাপনের বিষয়েও আলোচনা হয়।
কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, স্থানীয় নিয়োগকর্তা, ব্যবসায়ী, আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি, উদ্যোক্তা ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও পুরস্কার বিতরণী...
কালাইয়ে নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার ও...
গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
গুইমারায় প্রান্তিক খামারিদের প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ক...
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার পরিদর্শন সেনা...
লংগদুতে কঠিন চীবর দানোৎসব উপলক্ষে বনবিহার...
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও মৃত্যুদণ্ডের দাবিতে...
কেন্দুয়ায় স্কুলছাত্রী ধর্ষণে অভিযুক্তদের গ্রেপ্তার ও...
নালিতাবাড়ীতে বেশি দামে বোরো বীজধান বিক্রির দায়ে জরিমানা
নালিতাবাড়ীতে বেশি দামে বোরো বীজধান বিক্রির...
নড়াইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির কমিউনিটি মিটিং...
নড়াইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির...