
লালপুরে আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কাজী মোঃ মেশকাতুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবীর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ মুনজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহ, লালপুর থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ ওয়াজেদ আলী মৃধা, লালপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন অর রশিদ পাপ্পু , উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ছিদ্দিক আলী মিষ্টু , গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নজরুল ইসলাম মোলাম, ঈশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ রঞ্জু , লালপুর উপজেলা প্রেস ক্লাবের সভাপতি সালাহ্ উদ্দিন, আড়বাব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মোখলেসুর রহমান প্রমুখ।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
নড়াইলে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপকর্ম, অভিযোগ অস্বীকার...
নড়াইলে সংখ্যালঘু কার্ড ব্যবহার করে অপকর্ম,...
কালাইয়ে সরকারি বোর্ড বই কেজি দরে বিক্রির অভিযোগ...
কালাইয়ে সরকারি বোর্ড বই কেজি দরে...
ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় সরকার
ডিসেম্বরের আগে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায়...
ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু হবে
ডিসেম্বরের আগেই মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু...
তেল রপ্তানি ছাড়াই কি আগামীতে টিকে থাকতে পারবে...
তেল রপ্তানি ছাড়াই কি আগামীতে টিকে...
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫
ফেনীতে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত...