বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ , ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 30 minutes আগে
ছবি- সাহিদুল ইসলাম শাহীন।

মো.সাহিদুল ইসলাম শাহীন:- আজ মঙ্গলবার (১০ নভেম্বর) বেনাপোল বাজারের বাণিজ্যিক কেন্দ্র “নিত্যহাট” সুপার মার্কেটে অবস্থিত মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও আনন্দঘন পরিবেশে “আমাদের প্রেসক্লাব”-এর সম্মানিত সাধারণ সম্পাদক মাহবুব আলমের শুভ জন্মদিন উদযাপিত হয়েছে।

​আড়ম্বরপূর্ণ এই জন্মোৎসবে তার বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, ব্যবসায়ী সমাজ, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
*​শার্শা উপজেলা যুবদলের আহবায়ক মোস্তাফিজ্জোহা সেলিম।
*​বেনাপোল পৌরবাসীর জনপ্রিয় ব্যক্তিত্ব, যশোর জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক, শার্শা উপজেলা যুবদল সদস্য সচিব ও মেয়র পদপ্রার্থী মো. ইমদাদুল হক ইমদাদ।
*​নিত্যহাট ব্যবসায়ী সমিতির সভাপতি, সাধারণ সম্পাদকসহ অন্যান্য ব্যবসায়ীবৃন্দ।

​অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের শুভেচ্ছা বক্তব্যে মাহবুব আলমের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং একটি সুন্দর ও সমৃদ্ধিময় জীবন কামনা করেন।

মন্তব্য লিখুন

আরও খবর