
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বেনাপোল ট্রাক মালিক সমিতির সভাপতি, বিশিষ্ট সিঅ্যান্ডএফ ব্যবসায়ী, সমাজসেবক এবং বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি এ কে এম আতিকুজ্জামান সনির ৬০তম জন্মদিন বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বেনাপোল রোডস্থ নিজ কার্যালয়ে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিশেষ দিনটি উদ্যাপন করা হয়।
জন্মদিনের এই আয়োজনে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতাকর্মীদের প্রাণবন্ত উপস্থিতি দেখা যায়। অনুষ্ঠানে বেনাপোল পৌর বিএনপির নেতৃবৃন্দের পাশাপাশি ছাত্রদল, যুবদল ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি উদ্যাপিত হয়।
আলোচনা পর্বে বক্তারা এ কে এম আতিকুজ্জামান সনির দীর্ঘ রাজনৈতিক পথচলা, ব্যবসায়িক সাফল্য ও সামাজিক অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং আগামী দিনগুলোতে রাজনৈতিক ও ব্যবসায়িক জীবনের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে উৎসবমুখর পরিবেশে ইউপি চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল...
সরাইলে উৎসবমুখর পরিবেশে ইউপি চেয়ারম্যান ক্রিকেট...
কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা না...
কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে তরুণীর মরদেহ উদ্ধার:...
পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ...
পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা...
স্নায়ুচাপের লড়াইয়ে শেষ হাসি লোহাগাড়া এপসির, টাইব্রেকারে হারল...
স্নায়ুচাপের লড়াইয়ে শেষ হাসি লোহাগাড়া এপসির,...
জয়পুরহাটের পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের...
জয়পুরহাটের পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধের জেরে...
জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার
জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি...