
শাহাদাত হোসেন রাসেল,নোয়াখালী: আজ০৮ নভেম্বর (রবিবার) নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি (অপারেশনস্) এবং অতিরিক্ত দায়িত্বে ক্রাইম ম্যানেজমেন্ট সফিজুল ইসলাম।
পরিদর্শনের শুরুতে চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানান নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মোঃ আরিফ হোসেন।
পরিদর্শনকালে অ্যাডিশনাল ডিআইজি সদর কোর্টের বিভিন্ন কার্যক্রম, দাপ্তরিক নথিপত্র, বিভিন্ন রেজিস্টার, মালখানা ও রেকর্ডপত্র নিবিড়ভাবে পর্যালোচনা করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সার্বিক বিষয়াদি নিয়ে মতবিনিময় করেন।
এ সময় প্রশাসনিক কার্যক্রম আরও সুচারুভাবে পরিচালনা, তথ্য সংরক্ষণ, শৃঙ্খলা বজায় রাখা এবং নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
পরিদর্শন শেষে অ্যাডিশনাল ডিআইজি পরিদর্শন বইয়ে (ইনস্পেকশন বুক) স্বাক্ষর করেন।
এ সময় নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) আহমেদ পেয়ারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সদর কোর্টের সংশ্লিষ্ট পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী
ইবিতে চাকরি হারালেন ২৬৮ কর্মচারী