
মো.সাহিদুল ইসলাম শাহীন:- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের গণমানুষের প্রিয় নেতা মরহুম জননেতা তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী গভীর শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বেনাপোল পৌর বিএনপি। গতকাল বুধবার (১১ নভেম্বর ২০২৬) বেনাপোল স্থলবন্দরের ৩নং গেটের সামনে বেনাপোল পৌর বিএনপির প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি নাসিমুল গনি বল্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু ।
যথাযথ মর্যাদায় বেনাপোল পৌর বিএনপি’র আয়োজনে ঐ অনুষ্ঠানে শত শত নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বৃষ্টির কারনে আবহাওয়া প্রতিকুল থাকায় স্বেচ্ছায় আগত নেতা-কর্মীদেরকে স্বাগত জানান অনুষ্ঠানের সভাপতি নাসিমুল গনি বল্টু।
আলোচনা সভায় উপদেষ্টা খায়রুজ্জামান মধু বলেন, যখন যশোর জেলা বিএনপির হাল ধরার মতো কেউ ছিল না, সেই কঠিন সময়ে অধ্যাপক নার্গিস ইসলামের নাম নেতৃত্ব হিসেবে প্রস্তাব করা হয়েছিল।
তাঁর ত্যাগ, বুদ্ধি ও মেধার মাধ্যমেই বিএনপিকে আজকের এই মজবুত অবস্থানে দাঁড় করানো হয়েছে। তাঁর মতে, বর্তমানে যশোর জেলা বিএনপি সহ সারা বাংলাদেশের বিএনপি অত্যন্ত শক্তিশালী ও মজবুত অবস্থানে রয়েছে। একটি মহল থেকে প্রোপাগাণ্ডা চালানো হচ্ছে যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসছেন।
এটিকে আওয়ামী লীগের পুরনো ষড়যন্ত্র ও মিথ্যাচার বলে উল্লেখ করেন এবং দেশবাসীকে এসব অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনা সশরীরে বা অন্য কোনোভাবে বাংলাদেশে আসার কোনো সুযোগ নেই, হয়তো তাঁর ফাঁসি কার্যকর করার মাধ্যমেই তাঁকে আনা হতে পারে। তাই এই ধরনের মিথ্যাচার ও অপপ্রচারে কান না দেওয়ার জন্য দেশবাসীকে অনুরোধ জানান এবং যারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছেন তাদের হুশিয়ার করে দেন।
বেনাপোলে বিএনপি’র একাংশের বিরুদ্ধে দলের সাথে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনে বিস্ফোরক বক্তব্য দেন পৌর বিএনপি’র যুগ্ম-সাধারণ সম্পাদক আবু তাহের ভারত। তিনি বলেন,দেশের উন্নয়নের স্বার্থে দল’কে প্রাধাণ্য দিয়েছিলেন মরহুম তরিকুল ইসলাম।
দলের একটি কুচক্রী মহল ও সুবিধাবাদী নেতা অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি করে বিএনপিকে ধ্বংস করার পাঁয়তারা চালাচ্ছে। তিনি নেতাকর্মীদের এই ধরনের ষড়যন্ত্রকারীদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান। বিগত ১৭ বছর ধরে নানা অত্যাচার ও প্রতিকূলতার মধ্যেও দলের ত্যাগী নেতাকর্মীরাই মাঠে টিকে আছেন, অথচ কিছু সুবিধাবাদী ব্যক্তি নিজেদের স্বার্থে দলকে ব্যবহার করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
বৃষ্টির মধ্যেও হাজার হাজার নেতাকর্মীর এই উপস্থিতি প্রমাণ করে যে সাধারণ কর্মীরা দলের আদর্শের সাথেই আছে। আজকের এই দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই।
তিনি নিজের প্রসঙ্গ তুলে ধরে বলেন, আমার প্রাণপ্রিয় নেতা—যার নেতৃত্বে আজকের আমি বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক পদে আসীন—মরহুম তরিকুল ইসলাম সাহেবের অবদান ও স্মৃতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি।
আপনারা হয়তো অনেকেই জানেন যে, ২০১১ সালে তিনি আমাকে পত্রিকায় বিজ্ঞপ্তির মাধ্যমে পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক করেছিলেন। পরবর্তীতে আপনাদের মূল্যবান ভোটে আমি ২০২২ সালে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছি।
এত কিছুর পরেও তাঁর প্রতি আমার যে ঋণ, তা পরিশোধের জন্য অনেক অপমান ও অপদস্ত সহ্য করেও আজ আমি আপনাদের নিয়ে এই দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করেছি। মহান রাব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করি—তিনি যেন আমাদের প্রিয় নেতাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর রুহের মাগফিরাত কামনা করি।
আলোচনায় আরও উপস্থিত ছিলেন, আ. মাজেদ (সহ-সভাপতি, শার্শা থানা বিএনপি), মো. আব্দুল আহাদ(সাংগঠনিক সম্পাদক,বেনাপোল পৌর বিএনপি),মো. রওশন আলী(সহ-সভাপতি, বেনাপোল পৌর বিএনপি), মো.আমিরুল ইসলাম বাবু( যুগ্ন সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি), মো মতিয়ার রহমান মতিন(সদস্য, কৃষক দল, যশোর জেলা),মো. সবুর হোসেন(যুগ্ম আহ্বায়ক, যশোর জেলা স্বেচ্ছাসবক দল),মো. আব্দুল মুন্নাফ(প্রচার ও প্রকাশনা সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি),মো. মিলন হোসেন(শিক্ষা বিষয়ক সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি),মো. জুয়েল রহমান(স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক, বেনাপোল পৌর বিএনপি),মো. মিলন হোসেন( সদস্য, যশোর জেলা কৃষক দল), মো. রফিকুন ইসলাম(সহ-সভাপতি, স্বেচ্ছাসবক দল),বিপ্লব হোসেন(যুগ্ম আহ্বায়ক, শার্শা থানা ছাত্রদল)।
আলোচনা সভা শেষে মরহুম জননেতা তরিকুল ইসলামের বিদেহী আত্মার মাগফিরাত, অসুস্থ নেতাকর্মীদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন স্থানীয় উলামায়ে কেরাম ও দলীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শার্শা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও গনমাধ্যমকর্মী মো. ফারুক হাসান,অনুষ্ঠানের দোয়া মোনাজাত পরিচালনা করেন মাহবুবা হক এতিমখানার হাফেজ মো. হাবিবুর রহমান৷ পুরো অনুষ্ঠানটি অত্যন্ত সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করে বেনাপোল পৌর বিএনপি।
মন্তব্য লিখুন
আরও খবর
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই
ঢাকার আকাশ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা নেই
মৃত্যুর তিন বছর পরও খোঁজ মেলেনি চিকিৎসক নারীর
মৃত্যুর তিন বছর পরও খোঁজ মেলেনি...
কপ-৩১ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের নেতৃত্ব চায় বাংলাদেশ
কপ-৩১ এ জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের নেতৃত্ব...
ইসরাইলকে সমর্থনের জেরে হলিউডে একঘরে সেলমা ব্লেয়ার
ইসরাইলকে সমর্থনের জেরে হলিউডে একঘরে সেলমা...
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূতের আকস্মিক মৃত্যু
আনতালিয়া বৈঠকে শাহবাজ ও পেজেশকিয়ানের পারস্পরিক সহযোগিতার অঙ্গীকার
আনতালিয়া বৈঠকে শাহবাজ ও পেজেশকিয়ানের পারস্পরিক...