
জয়পুরহাটের পাঁচবিবিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইয়ের কোদালের আঘাতে বড় ভাই দেলোয়ার হোসেন (৬৭) নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের কোতোয়ালীবাগ গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত ছোট ভাই নবিরুল ইসলামকে (৫৫) আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।
নিহত দেলোয়ার হোসেন কোতোয়ালীবাগ গ্রামের মৃত জামতুল্লাহ মন্ডলের ছেলে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) তামবিরুল ইসলাম জানান, দেলোয়ার হোসেনের সঙ্গে তাঁর আপন ছোট ভাই নবিরুল ইসলামের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার সকালে দেলোয়ার জমির আইল কাটতে গেলে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়।
একপর্যায়ে নবিরুল ইসলাম কোদাল দিয়ে বড় ভাই দেলোয়ার হোসেনকে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর স্থানীয় লোকজন নবিরুল ইসলামকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি তামবিরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে উৎসবমুখর পরিবেশে ইউপি চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল...
সরাইলে উৎসবমুখর পরিবেশে ইউপি চেয়ারম্যান ক্রিকেট...
কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা না...
কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে তরুণীর মরদেহ উদ্ধার:...
পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ...
পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা...
স্নায়ুচাপের লড়াইয়ে শেষ হাসি লোহাগাড়া এপসির, টাইব্রেকারে হারল...
স্নায়ুচাপের লড়াইয়ে শেষ হাসি লোহাগাড়া এপসির,...
জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার
জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি...
খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সাত শাখার সম্মেলন, সদর...
খাগড়াছড়িতে ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের সাত শাখার...