• দেশজুড়ে প্রধান সংবাদ
  • জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর

জাবির তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর

প্রকাশিত: ৮:২৪ অপরাহ্ণ , ২ নভেম্বর ২০২৬, সোমবার , পোষ্ট করা হয়েছে 7 hours আগে
ছবি- কালের বিবর্তন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর। 

সোমবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, ইনস্টিটিউটটির পরিচালক অধ্যাপক ড. শামীমা সুলতানা সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাকে ওই পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হিসেবে দর্শন বিভাগের অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুরকে নতুন পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, নতুন পরিচালকের নিয়োগ তার যোগদানের তারিখ থেকে কার্যকর হবে। তিনি প্রচলিত নিয়ম অনুযায়ী সুযোগ-সুবিধা ভোগ করবেন। এতে নবনিযুক্ত পরিচালককে যথাসময়ে নিয়োগপত্র গ্রহণের জন্যও অনুরোধ জানানো হয়েছে।

উল্লেখ্য, অধ্যাপক ড. মোস্তফা নাজমুল মানছুর জিয়া পরিষদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর বর্তমান সাধারণ সম্পাদক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এর সহ-সভাপতির পদে রয়েছেন। তিনি দীর্ঘ স্বৈরাচার বিরোধী আন্দোলনে এবং জুলাই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের সঙ্গে সক্রিয় ভূমিকা পালন করেন।

মন্তব্য লিখুন

আরও খবর