জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ , ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 30 minutes আগে
ছবি- কালের বিবর্তন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৩নং পূর্ব জাফলং ইউনিয়নে ‘মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ’-এর উদ্যোগে আয়োজিত ৩য় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ডের খেলা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সংগঠনটি প্রতিষ্ঠার দীর্ঘ ৩৬ বছর পর এর ভূমিদাতা, উপদেষ্টা এবং সাবেক সভাপতিদের এই বিরল সম্মাননা প্রদান করা হয়।

বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুর স্থানীয় খেলার মাঠে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সংবর্ধনা ও খেলা অনুষ্ঠিত হয়।

মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘ ও খেলা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এবং গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ করিম মাহমুদ লিমনের প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আব্দুল মান্নান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। এ ধরনের আয়োজন যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি, দীর্ঘ ৩৬ বছর আগে যারা এই সংগঠনের ভিত্তি স্থাপন ও উন্নয়নে অবদান রেখেছিলেন, তাদের সম্মাননা জানানোর এই উদ্যোগকে এলাকার সচেতন মহল সাধুবাদ জানান।

আলোচনা সভা শেষে সংগঠনের অগ্রযাত্রায় বিশেষ অবদান রাখায় সংঘের ভূমিদাতা, উপদেষ্টামণ্ডলী ও দায়িত্ব পালন করা সাবেক সভাপতিদের হাতে সম্মাননা স্মারক (ক্রেস্ট) তুলে দেন অতিথিবৃন্দ।

এ সময় অনুষ্ঠানে মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের ভূমিদাতাবৃন্দ, উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য মুরব্বিয়ান এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন

মন্তব্য লিখুন

আরও খবর