গোয়াইনঘাটে বিদেশি চিকিৎসকদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প

প্রকাশিত: 4:17 pm , 21 November 2026, Saturday , পোষ্ট করা হয়েছে 11 hours আগে
ছবি- সাদিকুর রহমান।

সাদিকুর রহমান (সিলেট): সিলেটের গোয়াইনঘাটে ডৌবাড়ি ইউনিয়নে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে বিদেশি চিকিৎসকদের অংশগ্রহণে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার ডৌবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

‘দ্য তাফিদা রাকিব ফাউন্ডেশন’-এর উদ্যোগে এবং সমাজকর্মী ফরিদ উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এ ক্যাম্পে যুক্তরাজ্য, ইউরোপ ও যুক্তরাষ্ট্র থেকে আগত বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ ২০ জন বিদেশি চিকিৎসকসহ মোট ২৪ জন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন।

ক্যাম্পে দরিদ্র ও অসহায় রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়। আয়োজকদের এ মানবিক উদ্যোগে স্পন্সর হিসেবে সহযোগিতা করছেন মুহি আহাদ (আলহাজ্ব মরহুম আব্দুল আহাদের ছেলে)।

প্রত্যন্ত অঞ্চলের অসহায় মানুষের জন্য আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের এ উদ্যোগ স্থানীয়দের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছে।

এমন মানবিক উদ্যোগের মাধ্যমে এলাকার সুবিধাবঞ্চিত মানুষ উপকৃত হবেন বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

মন্তব্য লিখুন

আরও খবর