• শীর্ষ সংবাদ সর্বশেষ
  • গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দেড় লক্ষ টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, দেড় লক্ষ টাকা জরিমানা

প্রকাশিত: 6:30 am , 26 November 2026, Thursday , পোষ্ট করা হয়েছে 14 hours আগে
ছবি- কালের বিবর্তন।

সিলেটের গোয়াইনঘাট উপজেলার গোয়াইনঘাট ব্রিজ সংলগ্ন এলাকা হতে বাংলাবাজার, ইসিএ ভুক্ত (বালির হাওর, নাইন্দার হাওর),সারী নদী (গোয়াইনঘাট অংশ), জাফলং ব্রিজ সংলগ্ন এলাকা, জাফলং চা বাগানের টাওয়ার সংলগ্ন এলাকা ও গোয়াইন নদীতে লেংগুড়া নামক স্থানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

বুধবার (২৫) নভেম্বর সকাল ৮.০০ ঘটিকা হতে বিকাল ৩.৩০ ঘটিকা পর্যন্ত এ অভিযান চলে।

অভিযান পরিচালনা কালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত (২১)একুশটি লিস্টার মেশিন, ২টি বালুভর্তি বাল্কহেড/স্টীলবডির ইঞ্জিন বিকল করে দেওয়া হয়। ১ টি বাল্কহেড ডুবিয়ে দেওয়া হয় এবং ছোট তিনটি নৌকা ডুবিয়ে দেওয়া হয়।

এসময় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ৩ জনকে আটক করা হয়। প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ১৫ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) করে মোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদানপূর্বক আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ফাহিম ইবনে ইদ্রিছ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয়, সিলেট। সহায়তা করে গোয়াইনঘাট থানা পুলিশ।

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান, উপজেলা পক্ষ থেকে ভবিষ্যতে ও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য লিখুন

আরও খবর