
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে সেনাসদস্যের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন শিক্ষার্থীরা।
মারধরের শিকার শিক্ষার্থীর নাম আওরঙ্গজেব রমজান। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের (৫৩তম আবর্তন) শিক্ষার্থী।
ভুক্তভোগী শিক্ষার্থী জানান, বুধবার বিকেলে অটোরিকশায় করে বিশমাইল এলাকা হয়ে টিউশনে যাচ্ছিলেন তিনি। এ সময় এক সেনাসদস্য তাঁর অটোরিকশাটি আটকান এবং তাঁকে লাঠি দিয়ে আঘাত করেন। কেন মারধর করা হচ্ছে, জানতে চাইলে ওই সেনাসদস্য তাঁর হাত ধরে একটি ছোট কক্ষে নিয়ে যান।
সেখানে তাঁকে লাথি মারার পাশাপাশি বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। এ ঘটনার খবর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
পরে তাঁরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে উপস্থিত হন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম। তিনি বলেন, ‘শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি আমাদের সহানুভূতি রয়েছে। বিষয়টি নিয়ে তাঁদের সঙ্গে আলোচনা করে পরবর্তী করণীয় ও প্রয়োজনীয় পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করার কাজ চলছে। ইতোমধ্যে সংশ্লিষ্টদের সঙ্গে কথা হয়েছে এবং বিষয়টি সমাধানে একটি টিম কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আন্দোলনের কারণে সাধারণ মানুষের যে দুর্ভোগ হচ্ছে, তা দ্রুত নিরসনে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাজ করছে। বিষয়টি জানার পর উপাচার্য নিজেই দ্রুত সমাধানের উদ্যোগ নিয়েছেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার জন্য প্রতিনিধি পাঠিয়েছেন।’
অবরোধকারী শিক্ষার্থীরা ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত সেনাসদস্যকে শনাক্ত করে বিচারের আওতায় আনা এবং আহত শিক্ষার্থীর চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
মন্তব্য লিখুন
আরও খবর
ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির পরীক্ষা স্থগিত
ত্রিশালে ইউটিউবে প্রশ্ন ফাঁস, অষ্টম শ্রেণির...
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ...
শেরপুর যুবদের নতুন ডিজিটাল প্রযুক্তি দক্ষতা...
বেনাপোলে ছাত্রদলের ঝটিকা মিছিল, স্লোগানে মুখর রাজপথ
বেনাপোলে ছাত্রদলের ঝটিকা মিছিল, স্লোগানে মুখর...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে ইমামকে পেটাল...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে মসজিদ থেকে ডেকে নিয়ে...
ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
ঝিনাইগাতীতে ভূমি কার্যালয়ে দুর্বৃত্তদের আগুন
গোয়াইনঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা...
গোয়াইনঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র্যালি...