
ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম, বাংলাদেশের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার ১৭তম ও কলেজ শাখার আজ (২৭ নভেম্বর) ১৫তম দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে সদর উপজেলা শাখার আওতাধীন পাঁচটি ইউনিয়ন শাখার সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়। সম্মেলনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ এবং আলোচনা সভার পাশাপাশি ২০২৭-২০২৮ কার্যকালের জন্য সাতটি শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
সম্মেলনে খাগড়াছড়ি সদর উপজেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খপি রঞ্জন ত্রিপুরা, সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক হমের ত্রিপুরা। ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটির মাধ্যমে আগামী দুই বছরের জন্য সংগঠনের সদর উপজেলা শাখার নেতৃত্ব নির্ধারণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট শুভ্রদেব ত্রিপুরা সাইমন। ত্রিপুরা স্টুডেন্টস ফোরামের খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি আকাশ ত্রিপুরার সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি খঞ্জন জ্যোতি ত্রিপুরা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৃজনী ত্রিপুরা, বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির শিক্ষা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ধনেশ্বর ত্রিপুরা রিচার্ড, আইন ও নিষ্পত্তিবিষয়ক সম্পাদক তাপস ত্রিপুরা এবং সংগঠনটির খাগড়াছড়ি সদর আঞ্চলিক শাখার সভাপতি মিহির কান্তি ত্রিপুরা ও সাধারণ সম্পাদক ধনেশ্বর ত্রিপুরা।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, অতিথিদের বরণ এবং স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে প্রয়াত সাবেক টিএসএফ কর্মী বিনতা ত্রিপুরা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের মেধাবী শিক্ষার্থী চেসি ত্রিপুরাসহ প্রয়াত সাবেক কর্মীদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এ সময় দ্বি-বার্ষিক সাংগঠনিক প্রতিবেদন পাঠ, কৃতি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মানপত্র পাঠ করেন শেপালিকা ত্রিপুরা। সংবর্ধনা পর্বে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী লিটন ত্রিপুরা তাঁর অনুভূতি প্রকাশ করেন এবং মানপত্র গ্রহণ করেন। তিনি ওডেন ওয়ার্কিং ভোকেশনাল, কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী।
আলোচনা সভা শেষে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় একাদশ শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যবই বিতরণ করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেন।
দ্বিতীয় অধিবেশনে শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির লাইব্রেরিবিষয়ক সম্পাদক হিকোময় ত্রিপুরা অধিবেশন পরিচালনা করেন। তিনি পুরোনো কমিটিগুলো বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি ঘোষণা করেন এবং ইউনিয়ন শাখাগুলোর নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। অন্যদিকে খাগড়াছড়ি সদর উপজেলা ও কলেজ শাখার নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান সংগঠনের কার্যনির্বাহী সদস্য ও শাখা কাউন্সিল সম্পন্ন কমিটির সদস্য নিখিল ত্রিপুরা।
নতুন কমিটিতে খাগড়াছড়ি সদর উপজেলা শাখার সভাপতি খপি রঞ্জন ত্রিপুরা, সাধারণ সম্পাদক জুয়েল ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক হমের ত্রিপুরা নির্বাচিত হয়েছেন। ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
খাগড়াছড়ি সদর কলেজ শাখার ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটিতে সভাপতি হয়েছেন তুরেন ত্রিপুরা, সাধারণ সম্পাদক বেনজামিন ত্রিপুরা এবং সাংগঠনিক সম্পাদক হেলেন বিকাশ ত্রিপুরা।
এদিকে সদর উপজেলা শাখার আওতাধীন পাঁচটি ইউনিয়ন শাখার ১৩ সদস্যবিশিষ্ট নতুন কমিটিও ঘোষণা করা হয়েছে। এর মধ্যে গোলাবাড়ী ইউনিয়ন শাখায় সভাপতি হিমালী ত্রিপুরা, সাধারণ সম্পাদক নমেন ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক স্বর্ণ কান্তি ত্রিপুরা; খাগড়াছড়ি সদর ইউনিয়ন শাখায় সভাপতি সিমুলতা ত্রিপুরা, সাধারণ সম্পাদক দিনোমনি ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক লুমি ত্রিপুরা নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া কমলছড়ি ইউনিয়ন শাখায় সভাপতি চম্পালতা ত্রিপুরা, সাধারণ সম্পাদক অহিনা ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক ক্লিন্টন ত্রিপুরা; ভাইবোনছড়া ইউনিয়ন শাখায় সভাপতি সোনালী ত্রিপুরা, সাধারণ সম্পাদক ক্ষেপন ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক অগ্নিশ্বর ত্রিপুরা এবং পেরাছড়া ইউনিয়ন শাখায় সভাপতি ভাগ্যলক্ষী ত্রিপুরা, সাধারণ সম্পাদক কর্ণ বিকাশ ত্রিপুরা ও সাংগঠনিক সম্পাদক মুক্তা ত্রিপুরা নির্বাচিত হয়েছেন।
সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
সরাইলে উৎসবমুখর পরিবেশে ইউপি চেয়ারম্যান ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল...
সরাইলে উৎসবমুখর পরিবেশে ইউপি চেয়ারম্যান ক্রিকেট...
কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে তরুণীর মরদেহ উদ্ধার: আত্মহত্যা না...
কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে তরুণীর মরদেহ উদ্ধার:...
পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা চলে গোষ্ঠ...
পাইকগাছায় বাঁশ-বেতের পণ্য বিক্রি করে জীবিকা...
স্নায়ুচাপের লড়াইয়ে শেষ হাসি লোহাগাড়া এপসির, টাইব্রেকারে হারল...
স্নায়ুচাপের লড়াইয়ে শেষ হাসি লোহাগাড়া এপসির,...
জয়পুরহাটের পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের...
জয়পুরহাটের পাঁচবিবিতে জমি নিয়ে বিরোধের জেরে...
জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি গ্রেপ্তার
জয়পুরহাটে বিদেশি পিস্তলসহ ১৩ মামলার আসামি...